ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, প্রয়োজন অনুদান: প্রধানমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন : স্পিকার একই সময়ে ৬ সরকারি দপ্তরে চাকরি ব্রিটিশ কর্মকর্তার! বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, প্রথম ধাপে নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ

ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব

  • আপডেট সময় ০১:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরটি শুরু হবে আগামী ১২ মে। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’। ১২ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পর সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

একই দিনে ফ্রান্সের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে এই রোমান্টিক কমেডি। ফলে কান উৎসবের আবহ ছড়িয়ে পড়বে দেশজুড়ে।

লা ভেনাস ইলেকট্রিক ১৯২৮ সালের প্যারিসের পটভূমিতে নির্মিত। পিয়েরে সালভাদোরির এই সিনেমায় উঠে এসেছে বিংশ শতাব্দীর শুরুর দিকে প্যারিসের শৈল্পিক আবহ ও আধ্যাত্মিকতার মিশ্রণ।

গল্পের কেন্দ্রে আছে আন্টোয়ান নামের এক জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী। স্ত্রীর মৃত্যুর পর সে বিষণ্নতায় ডুবে যায়, ছবি আঁকার প্রেরণা হারিয়ে ফেলে। এক রাতে মদের নেশায় স্ত্রীর আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সে। কিন্তু বাস্তবে কথা বলে সুজান নামের এক সার্কাসকর্মীর সঙ্গে, যে খাবার চুরি করতে ওই জায়গায় ঢুকে পড়েছিল। সুজান প্রতারণার আশ্রয় নিয়ে একের পর এক ভুয়া আত্মা ডাকার আয়োজন করতে থাকে। নানা হাস্যকর ও আবেগঘন পরিস্থিতির মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক এগিয়ে যায়।

৭৯তম কান চলচ্চিত্র উৎসব ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন অভিনেত্রী আই হেইদারা। ৯ এপ্রিল কান উৎসবের মূল প্রতিযোগিতার অন্যান্য সিনেমার নাম ঘোষণা করার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব

আপডেট সময় ০১:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬