ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ : রাষ্ট্রদূত ব্রেক্সিটের বেড়াজাল ভাঙছে যুক্তরাজ্য

ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা

  • আপডেট সময় ০৯:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ফ্রান্স বিএনপির কমিটি ঘোষণার নামে বিভ্রান্তিকর পোস্টার প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে রেজাউল করিম রেজা জানান, গত শুক্রবার (৬ নভেম্বর) ফেসবুকের একটি ভুয়া আইডি থেকে ফ্রান্স বিএনপির কমিটি ঘোষণার দাবি করে একটি পোস্টার প্রচার করা হয়। ওই পোস্টারে সভাপতি হিসেবে মাহবুব আলম রাঙা, সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজিজের নাম উল্লেখ করা হয়েছে।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই কমিটির তথ্য সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের মাধ্যমে ফ্রান্স বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সংগঠনের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সংগঠনকে ঘিরে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার অত্যন্ত অনভিপ্রেত ও নিন্দনীয়। এর মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও বিভ্রান্ত করার আশঙ্কা রয়েছে।

রেজাউল করিম রেজা প্রচারিত পোস্টারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফ্রান্স বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা

ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা

আপডেট সময় ০৯:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬