ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ : রাষ্ট্রদূত ব্রেক্সিটের বেড়াজাল ভাঙছে যুক্তরাজ্য ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন

মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা

  • আপডেট সময় ১২:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলের সাম্প্রতিক কিছু বিরূপ মন্তব্যের প্রতিবাদে এবং বাংলাদেশি কমিউনিটির সম্মান ও মর্যাদা রক্ষার দাবিতে স্কটল্যান্ডের ডালকিথে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডালকিথের ইতিহাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহি জলিলের সাম্প্রতিক বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা ও ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ। সভায় বিশেষভাবে আলোচনায় আসে মাহি জলিলের ‘সিলেটিরা ইমিগ্রেশন স্ট্যাটাস বৈধ করার জন্য নিজের মাকে বিয়ে করে নিচ্ছেন’—এমন একটি বিরূপ মন্তব্য। উপস্থিত ব্যক্তিরা এ বক্তব্যকে অসত্য, অত্যন্ত আপত্তিকর ও সিলেটি জনগোষ্ঠীর জন্য অবমাননাকর বলে অভিহিত করেন। এ ছাড়া সাংবাদিকদের নিয়ে অবমাননাকর কথা ও বিলেতে আসা অভিবাসী নারীদের নিয়েও মাহি জলিলের বিরূপ মন্তব্য নিয়ে সভায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, এ ধরনের মন্তব্য ও অভিযোগ বাংলাদেশি কমিউনিটির সম্মান, সামাজিক মর্যাদা এবং পারস্পরিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁরা এসব বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং মাহি জলিলকে বাংলাদেশি কমিউনিটির কাছে নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে শাহনূর চৌধুরী, মতিন খান, লাবাস মিয়া, আনিস চৌধুরী, আসদ্দর আলী প্রমুখ নেতৃবৃন্দ জানান, বিষয়টি নিয়ে তাঁরা লন্ডন, লুটন, মিডলসেক্স, ব্রিস্টল, কোলচেস্টার ও ক্যামব্রিজসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কমিউনিটি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁদের দাবি, বিভিন্ন এলাকার প্রতিনিধিরাও এ ধরনের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

সভায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মাহি জলিলের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রকাশ্য ক্ষমা না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ চালিয়ে যাওয়ার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা ঐকমত্য প্রকাশ করেন।

সভা শেষে ইতিহাস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মতিন খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। কমিউনিটির উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরতে তাঁদের অংশগ্রহণ ও সহযোগিতার প্রশংসা করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ

মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা

আপডেট সময় ১২:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬