ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক দল বাংলাদেশি তরুনের স্বপ্নের প্যারিস হলিডে ইন এর নতুন আবাসন প্রজেক্টের উদ্বোধন দেশে দরিদ্রদের সহায়তায় লভ্যাংশের ২৫% বিতরনের লক্ষ্য নিয়ে প্যারিসে নতুন ভাবে রেস্টুরেন্ট উদ্বোধন “ চেঞ্জ নাউ ২০২৬: প্যারিসে টেকসই ভবিষ্যতের বৈশ্বিক মঞ্চ” এর আনুষ্ঠানিক উদ্বোধন প্যারিসে সাংবাদিকদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ফ্রান্সে এক ফুটবল ম্যাচে ২৪ লাল কার্ড যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ম্যাক্রোঁর প্যারিসে মুসলিম সমাবেশ: নিষেধাজ্ঞা আটকে দিলো আদালত যথাযোগ্য মর্যাদায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপিত ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশন কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

দেশে দরিদ্রদের সহায়তায় লভ্যাংশের ২৫% বিতরনের লক্ষ্য নিয়ে প্যারিসে নতুন ভাবে রেস্টুরেন্ট উদ্বোধন

  • আপডেট সময় ১০:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে হত দরিদ্র মানুষের মাঝে লভ্যাংশের ২৫% বিতরনের লক্ষ্য নিয়ে প্যারিস -১৪ তে বাংলাদেশি মালিকানাধীন একটি ট্রাডিশনাল রেস্টুরেন্ট  নতুন সাজে  (Le  Maharaja) উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে  ১ লা এপ্রিল ২০২৬ ইং বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক   এম এ তাহের, বিএনপি নেতা খান জামাল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি  ফেরদৌস করিম আখঞ্জীসহ অতিথিবৃন্দ  ফিতা কেটে এই প্রতিষ্টানটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
রেস্টুরেন্টের পরিচালক হবিগঞ্জ জেলার শায়েস্তাঞ্জের বাসিন্দা এম ডি মাহফুজ জানান  তারা ৪ ভাই ( কদ্দুস তালুকদার, জাকির তালুকদার বদরুল তালুকদার) প্যারিসে পরিবার নিয়ে বসবাস করছেন।  চার ভাই একত্রে মিলে  ২ টি রেস্টুরেন্টসহ অনেক গুলো ব্যবসা প্রতিষ্ঠান দাড় করিয়েছেন। আজকের  নতুন করে উদ্বোধন হওয়া এই রেস্টুরেন্টটি ৩ বছর আগে  কেনার সময়ই নিয়ত করেছিলেন লভ্যাংশের ২৫ পার্সেন্ট দেশে দরিদ্র মানুষদের মাঝে বন্টন করার।
ইতোমধ্যে তারা শায়েস্তাগঞ্জে হামিদা সিরাজ ফাউন্ডেশন নামে একটি মানবিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম ডি মাহফুজ আরও জানান এর  মাধ্যমে
বিগত তিন বছর যাবত নিজ এলাকায় যাদের গরুর মাংস খাওয়ার সামর্থ্য নেই তাদের জন্য প্রতিটি পরিবারকে এক কেজি করে গরুর মাংস প্রতি চার মাস পর পর বিতরণ করা শুরু করেন।  ৭০ টি পরিবার নিয়ে শুরু করে বর্তমানে তিনশত পরিবারের মাঝে এই কার্যক্রম  চলছে। দরিদ্র পরিবারকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য  ১০টি অটো রিক্সা বিতরন করেছেন।
প্রতি রমজান মাসে তাদের মধ্যে ইফতার বিতরণ করা এবং যাদের ঘর বাড়ি ভাংগা তাদেরকে ১২ টি ঘর নির্মাণ করে দিয়েছেন।  তাছাড়া চিকিৎসা/ বিয়ে/মসজিদ/ মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ সহায়তা করছেন।
বিগত ৫ মাস যাবত বেকার মহিলাদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৩ মাস পরপর তাদের মধ্যে সেলাই প্রতিযোগিতার মাধ্যমে ২০ জনের মধ্যে তিন জনকে বিজয়ী করে তিনটি সেলাই মেশিন দেয়া হচ্ছে এবং বাকি ১৭ জনকে ১৭টি বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ফিল্টার দেয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

এক দল বাংলাদেশি তরুনের স্বপ্নের প্যারিস হলিডে ইন এর নতুন আবাসন প্রজেক্টের উদ্বোধন

দেশে দরিদ্রদের সহায়তায় লভ্যাংশের ২৫% বিতরনের লক্ষ্য নিয়ে প্যারিসে নতুন ভাবে রেস্টুরেন্ট উদ্বোধন

আপডেট সময় ১০:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬