ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

প্যারিসগামী ট্রেনে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় ০৯:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক: প্যারিসের নিকটবর্তী এক ট্রেনে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ঝোরদানা দিয়াস (২৬) নামের এক ব্রাজিলীয় নাগরিক চলতি মাসের শুরুতে এ হামলার শিকার হন। তিনি স্থানীয় ল্য প্যারিসিয়েন পত্রিকাকে জানান, ট্রেনটি চলন্ত অবস্থায় এক ব্যক্তি উঠে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার অন্তর্বাস টানার চেষ্টা করে।

দিয়াসের চিৎকার শুনে অন্য এক নারী যাত্রী মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, ট্রেনটি যখন একটি স্টেশনে থামে, তখন অভিযুক্ত ব্যক্তি দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনাটি ফ্রান্সজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

ফরাসি গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মান্ত-লা-জোলি এলাকায় পরিবহন পুলিশের হাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কীভাবে তাকে শনাক্ত করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

গ্রেপ্তারের সময় তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না। তবে তিনি নিজেকে ২৬ বছর বয়সী মিসরীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে ১৫ অক্টোবর, প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলের শোয়াজি-লে-রোয়া এবং ভিলনভ-লে-রোয়া ট্রেন স্টেশনের মধ্যবর্তী রুটে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কালো ট্র্যাকসুট ও টুপি পরে ট্রেনের বগিতে অবস্থান করছে। পেছনে এক নারীর চিৎকার শোনা যায়, আর ভিডিওধারী নারীকে বলতে শোনা যায়— “তুমি সেখানেই থাকো।” কিছুক্ষণ পরই ট্রেন থামলে ওই ব্যক্তি দ্রুত নেমে প্ল্যাটফর্ম দিয়ে পালিয়ে যায়।

ভিডিও ধারণকারী ওই নারী, যার নাম শুধু “মার্গারিট” হিসেবে প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম, তাকে এখন অনেকেই ঝোরদানা দিয়াসকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করার কৃতিত্ব দিচ্ছেন।

ফরাসি ভাষা না জানায় দিয়াস তার ভাইয়ের সহায়তায় পুলিশে অভিযোগ দায়ের করেন। ভাই অনুবাদ করে তার বর্ণনা পুলিশকে জানান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে অনেক নারী ফ্রান্সে গণপরিবহনে যৌন হয়রানির নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এদিকে লে প্যারিসিয়েন জানায়, আরও দুই নারী দাবি করেছেন যে, তারা একই ব্যক্তির হাতে পূর্বে হয়রানির শিকার হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

প্যারিসগামী ট্রেনে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫