ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

প্যারিসের ‘ঈদ উৎসবে’ মাতিয়ে তুলবেন ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ

  • আপডেট সময় ০৯:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

সংগীতকে ভালবাসেন আর শাফিন আহমেদকে চিনবেন না তা কী হয়! নিখাদ সংগীত পরিবারের সন্তান শাফিন। মা প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম আর বাবা সংগীতশিল্পী সুরকার কমল দাস গুপ্ত। রক্তপ্রবাহে তাই তার সংগীত মিশে থাকাই স্বাভাবিক।
৯ বছর বয়স থেকেই তার সংগীতে হাতেখড়ি। অগ্রজ হামিন আহমেদও সূর সাধনায় ডুবে থাকা মানুষ। ‘মাইলস’ আর শাফিন দুটো শব্দই মিলেমিশে একাকার। তবে নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে এবং দল থেকে একাধিকবার বেরিয়ে যাওয়া আবার ফিরে আসা। অতঃপর নতুন নাম ‘ভয়েস অব মাইলস’ নামে সমহিমায় এবং সগৌরবেই সংগীতভূবনে তার বিচরণ চলমান। নব্বইয়ের দশকে ভীষনরকম সাড়া জাগানো ‘মাইলস’ এর জন্ম ১৯৭৯ সালে। সেই থেকে ব্যান্ডের রূপান্তর ঘটলেও শাফিনের শিল্পীসত্তায় কোন স্তবিরতা আসেনি। ‘আজ জন্মদিন তোমার তোমার’, চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ের ঝরনা’, ‘পাথুরে নদীর জলে পাহাড়ী মেয়ে নামে’, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’, আমায় ডেকোনা, ফেরানো যাবে না, ফেরারী পাখীরা কূলায় ফেরে না’, – এই যে গানগুলো – এমন সংগীত শাফিনের কন্ঠে বেজে উঠবে – এই প্যারিস শহরে! সংগীতপাগল শ্রোতারা তার এই গান উপভোগ করবেন একেবারে সরাসরি, যেন ছুঁয়ে দেখার দূরত্বে! এমন সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করা যাবে না। হ্যা, ‘ভয়েস অব মাইলস’ এর শাফিনকে, তার সংগীতকে প্যারিসবাসীরা পেতে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল। প্যারিস ১০ এর THEATRE DU GYMNAISE MARIE BELL এ।
ঈদ উৎসবে আরো সংগীত পরিবেশন করবেন শিল্পী মেহরাব, নাজু আখন্দ, ওয়াহিদসহ স্থানীয় শিল্পীরা।

বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সের এর উদ্যোগে প্যারিসের বাতাসে সূর ছড়িয়ে দিতে আসছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ সংগীত শিল্পী শাফিন আহমেদ।

ঈদ উৎসব সফল করার লক্ষ্যে আয়োজক সংগঠনটি গত রোববার (২৩ এপ্রিল) সাংবাদিক সম্মেলন করে। শিল্পীকে ঘিরে অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা।

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কর্মময় যান্ত্রিক জীবনে একটু আনন্দ বিনোদন দিতে আগামী ৩০শে এপ্রিল রবিবার বিকেলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্স ঈদ উৎসবের আয়োজন করেছে।

মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সাংবাদিক সম্মেলন সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম মায়া।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি হোসেন সালাম রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক অপু আলম, অজয় দাস, অর্থ সম্পাদক দবির আহমদ, অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, বিসিএফের পরিচালক এমডি নুর প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, আইঅন টিভি ইউকের ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এনায়েত সোহেল, সময় টিভির বিশেষ প্রতিনিধি লুৎফর রহমান বাবু, এনটিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন, আবুল কালাম মামুন, ডিবিসি প্রতিনিধি জাফর ইকবাল, আরটিভি প্রতিনিধি তাজুল ফয়েজ, মোহাম্মদ আলী চৌধুরী , বাদল পাল ও ফ্রান্স দর্পণ পত্রিকার নজমুল কবির সহ অনেকে ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

প্যারিসের ‘ঈদ উৎসবে’ মাতিয়ে তুলবেন ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ

আপডেট সময় ০৯:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩