ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

প্যারিস বাংলা প্রেস ক্লাব এখন নতুন নামে “ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব”

  • আপডেট সময় ০১:৪৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • ৪১২ বার পড়া হয়েছে

ডেস্কঃ প্যারিস বাংলা প্রেস ক্লাবের নাম ও লোগো পরিবর্তন করনের লক্ষ্যে প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসের ক্যাথসীমায় স্মৃতিমহল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।

বর্তমানে ফ্রান্সে প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। শুধু প্যারিসে কেন্দ্রীক নয় তুলুজ, মার্সাই, রোয়ান, দিজোঁ সহ ফ্রান্সে বিভিন্ন শহরে বাংলাদেশীদের বসবাস এবং সেসব স্থানে গড়ে উঠেছে বাংলাদেশীদের বড় একটি কমিউনিটি। সে সকল স্থানে রয়েছে অনেক বাংলা ভাষী সাংবাদিকের পদচারণা ।

তাই প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা সাংবাদিকদের কথা বিবেচনা করেই প্যারিস বাংলা প্রেস ক্লাবের নাম ও লোগো পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ।

এছাড়াও এ দেশে ব্যাপক পরিসরে নতুন বাংলাদেশীদের আগমন এবং ফ্রান্সের মূল ধারার সাথে একীভূত করণের ক্ষেত্রে অনেক সুবিধা ও অসুবিধার কথা বিবেচনা করে এবং বাংলাদেশি কমিউনিটির বৃহৎ স্বার্থে সর্বসম্মতিক্রমে প্যারিস বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো পরিবর্তন করে নতুন নামে “ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব” করা হয় ।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যক্রম পূর্বের ন্যায় পরিচালিত হবে । এই সংগঠনের সাংবাদিকরা অতীতে যেমনি ভাবে কমিউনিটির পাশে ছিল ভবিষ্যতেও কমিউনিটির পাশে থাকবে ।

এ ব্যাপারে “ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব” এর নেতৃবৃন্দ কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান বাবু, সহসভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, আজিজুর রহমান, জাকির হোসেন, মিজানুর রহমান, আব্দুল আজিজ সেলিম, শাহ সোহেল, মোহাম্মদ নুরুল আলম, রেজাউল করিম, রুহুল আমিন সহ আরও অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

প্যারিস বাংলা প্রেস ক্লাব এখন নতুন নামে “ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব”

আপডেট সময় ০১:৪৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯