ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির প্রবাসী কার্ডধারীদের জন্য আসছে একগুচ্ছ সুবিধা ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান মোদির ভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় ০৮:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় দেন। সাজার পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন।

তিনি বলেন, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন এক ব্যবসায়ী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৮:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬