ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুর নরম করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, ‘অন্তহীন যুদ্ধ’ চান না লেবাননে ইসরাইলি হামলা বন্ধ চায় ফ্রান্স ‘কালো বৃষ্টি’তে ছেয়ে গেছে ইরানের আকাশ প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার

প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বরিস জনসন!

  • আপডেট সময় ০৪:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৪৪৬ বার পড়া হয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যরা বুধবারই অনাস্থা ভোট আয়োজন করতে পারে। 

 এমন তথ্য জানিয়েছেন স্কাই নিউজের সাংবাদিক টম লারকিন।

স্কাই নিউজের এ সাংবাদিক ১৯২২ কমিটির সদস্য। যারা কনজারভেটিভ পার্টির নিয়ম-কানুন নিয়ে কাজ করে। 

গত ৬ জুন বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। 

এ দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একবার কোনো অনাস্থা ভোট আয়োজন করলে, আগামী এক বছরের মধ্যে কোনো এরকম ভোট আয়োজন করা যাবে না। 

কিন্তু এ নিয়ম পরিবর্তন করা হতে পারে এবং সেটি ব্রিটিশ সময় স্থানীয় সময় বুধবার সন্ধ্যাতেই। 

তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্যের স্থানীয় সময় রাতে বরিস জনসনের বিরুদ্ধে আরেকটি অনাস্থা ভোট হতে পারে। 

এ ব্যাপারে টুইটারে টম লারকিন বলেছেন, আজ সন্ধ্যাই নিয়ম পরিবর্তন হতে পারে এবং রাতে অনাস্থা ভোট হতে পারে। তবে পুনরায় অনাস্থা ভোট হতে পর্যাপ্ত এমপির সমর্থন লাগবে। 

এদিকে বাংলাদেশ সময় রাত ৯টার মধ্যে বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের ২৭ জন ব্যক্তি পদত্যাগ করেন। যার মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী রয়েছেন। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সুর নরম করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, ‘অন্তহীন যুদ্ধ’ চান না

প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বরিস জনসন!

আপডেট সময় ০৪:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২