ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

প্রসঙ্গ- বালাগঞ্জের সংসদীয় আসন পূনঃবিন্যাস ও দীর্ঘদিনের আবেগ-চেতনা

  • আপডেট সময় ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
  • ৫৫১ বার পড়া হয়েছে

গোলাম সোবহান চৌধুরী দিপন- বালাগঞ্জ একটি প্রাচীন ও ঐতিহ্য মন্ডিত থানা । পশ্চিমে জগন্নাথপুর ও বিশ্বনাথ পূর্বে সাবেক দক্ষিণ সুরমা ও ফেন্চুগন্জ ;উত্তরে দক্ষিণ সুরমা এবং দক্ষিণে রাজনগর থানা এই সীমার মধ্যে শত গ্রাম জনপদে মানুষের নিজেস্ব মিত্সক্রিয়ায় এক স্হানীক বন্ধন ও সামাজিক জীবন একক প্রশাসনিক ব্লককে কেন্দ্র করে গড়ে উঠেছে শত শত বছর ধরে । মানুষের আন্চলিক আবেগ ও সম-আন্চলিকতাবোধ গড়ে উঠেছে ঐ এলাকার ঐতিহ্য ও ইতিহাসের একক উৎস হতে ।

বহুকাল হতে রাজনৈতিক ও প্রশাসনিক ভৌগলে বালাগঞ্জ তার নিজেস্ব সীমায় সংবদ্ধ হয়েছে । স্মরনাতীত কাল হতে মানুষের স্হানিক ও আন্চলিক এ রাজনৈতিক চেতনা ও আবেগ উক্ত প্রশাসনিক ও রাজনৈতিক একক-কে কেন্দ্র করে আবর্তিত হয়ে আসছে । জনসংখ্যা বৃদ্ধি,যোগাযোগ ও প্রশাসনিক সুবিধা এবং মুক্তিযুদ্ধের সার্বাধিনায়ক-কে সম্মান জানাতে বালাগঞ্জের পশ্চিম ও উত্তর অংশে নতুন থানা ওসমানী নগর থানা গঠন এবং পরবর্তীতে উপজেলা ঘোষনা হলেও ঐতিহ্য ও সামাজিক সম্প্রতি ক্ষতিগ্রস্ত হয়নি । সংসদীয় আসন বালাগঞ্জ-ওসমানী নগর-বিশ্বনাথ সিলেট-২ হিসেবে চিহ্ণিত ছিল । বালাগঞ্জের তিনটি ইউনিয়ন কেটে ফেন্চুগন্জ-দক্ষিণ সুরমা সিলেট-৩ আসনের সাথে সংযুক্ত করা হলে সংক্ষুব্ধ মানুষ উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করে ।
সম্প্রতি সমগ্র বালাগঞ্জকে লেজুরের মতো জুড়ে দেওয়া হয়েছে ফেন্চুগন্জ-দক্ষিণ সুরমা (সিলেট-৩ ) সংসদীয় আসনের সাথে। অবহেলার শিকার প্রাচীন জনপদ বালাগন্জকে রাজনৈতিক ও আন্চলিক ভাবে ওসমানী নগরের সাথে বিচ্ছেদ ঘটিয়ে তাকে স্হায়ীরূপ দেওয়ার ব্যবস্হা হলো; কার বা কাদের স্বার্থে তা করা হলো কে জানে ! ওসমানীনগর-বিশ্বনাথ মিলে (সিলেট-২ ) আসন থাকলো । এটা কেবল মাত্র সংসদিয় সীমানা পুনবন্টনের ব্যাপার নয় । একটা প্রাচীন জনপদের ইতিহাস-ঐতিহ্যেরও বিপরীতে এ বিভক্তি/বিচ্ছেদ যা একটা জনপদের মানুষের আবেগ-আকাঙ্খা,ইতিহাস-ঐতিহ্য এবং স্মৃতির বিপরীতে প্রশাসনিক পদক্ষেপ । রাজনৈতিক সীমানা নির্ধারণে সময় জনপদের মানুষের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য এবং অন্চলগত আবেগ ও চেতনা বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহন করা উচিত ছিল । বিষয়টি পুনর্বিবচনার দাবি জানাই ।

লেখক-অ্যাডভোকেট, হাইকোর্ট ,ঢাকা ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

প্রসঙ্গ- বালাগঞ্জের সংসদীয় আসন পূনঃবিন্যাস ও দীর্ঘদিনের আবেগ-চেতনা

আপডেট সময় ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮