ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

ফ্রান্সে দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে স্টেডিয়াম

  • আপডেট সময় ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
  • ৫১৬ বার পড়া হয়েছে

করোনার কারণে আগে-ভাগে লিগ ওয়ান পরিত্যক্ত ঘোষণা করেছে ফ্রান্স। তবে নতুন মৌসুম শুরুর আগে দর্শকদের জন্য সুখবরই দিয়েছে দেশটির সরকার। ইউরোপের বাকি দেশগুলো যেখানে দর্শকহীন স্টেডিয়ামে লিগ চালিয়ে নিচ্ছে। সেখানে ১১ জুলাইতেই স্টেডিয়ামগুলো দর্শকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফ্রান্স।

এতদিন পুরোপুরি লকডাউন চললেও ধীরে ধীরে তা শিথিল করা হচ্ছে দেশটিতে। তারই ধারাবাহিকতায় শুরুতে মাঠে প্রবেশের অনুমতি পাবেন সর্বোচ্চ ৫ হাজার দর্শক। ২২ আগস্ট থেকে শুরু হবে নতুন মৌসুম। হয়তো গ্রীষ্মেই দর্শকদের ওপর এই বিধি-নিষেধ আরও শিথিল করা হবে ।

তবে তার আগেই মাঠে বসে ফ্রেঞ্চ কাপ ও লিগ কাপের ফাইনাল দেখতে পারবেন দর্শকেরা। সঙ্গে মৌসুমের প্রাক প্রস্তুতির ম্যাচগুলোও তারা মাঠে বসে উপভোগের সুযোগ পাবেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্য জুলাইয়ে আবারও মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর পরেই তারা সিদ্ধান্ত নেবেন আগস্টের দ্বিতীয়ার্ধে আরও শিথিলতার দিকে তারা যাবেন কিনা।

করোনার কারণে ৩০ এপ্রিলেই ইতি টেনে দেওয়া হয়েছিল লিগ ওয়ানের ২০১৯-২০২০ মৌসুম। এর মাঝে ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে একমাত্র ফ্রেঞ্চ লিগই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাকি লিগগুলো শুরু হয়েছে বেশি দিন হয়নি। তবে ফরাসি লিগ পরিত্যক্ত ঘোষণা করা হলেও লিগ ওয়ানে বিজয়ী ঘোষণা করা হয়েছে প্যারিস সেন্ত জার্মেইকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

ফ্রান্সে দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে স্টেডিয়াম

আপডেট সময় ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০