ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

  • আপডেট সময় ০৯:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

প্যারিস, ৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক): এক লাখের বেশি বামপন্থী বিক্ষোভকারী শনিবার ফ্রান্স জুড়ে সমাবেশ করেছে। মধ্য-ডান মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার প্রতিবাদে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁনের ‘ক্ষমতা কুক্ষিগত’ করার নিন্দা জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে,প্যারিসে ২৬ হাজার সহ দেশব্যাপী ১ লাখ ১০ হাজার লোক রাস্তায় নেমেছিল, তবে একজন নেতৃস্থানীয় বামপন্থী নেতা দাবি করেছেন, ফ্রান্স জুড়ে ৩ লাখ লোক বিক্ষোভে যোগ দিয়েছেন।
পশ্চিমে ন্যান্টেস, দক্ষিণে নিস এবং মার্সেই এবং পূর্বে স্ট্রাসবুর্গ সহ ফ্রান্সের বিভিন্ন শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাক্রোঁ বৃহস্পতিবার ৭৩ বছর বয়সী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, বার্নিয়ার ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচক হিসাবে কাজ করেছিলেন।
জুন-জুলাইয়ের নির্বাচনের পরে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি সত্ত্বেও বামপন্থী জোট ফ্রান্সের বৃহত্তম রাজনৈতিক ব্লক হিসাবে আবির্ভূত হয়, এই জোট ম্যাক্রোঁর বার্নিয়ারের নিয়োগের নিন্দা জানিয়েছে।
জোট চেয়েছিল ৩৭ বছর বয়সী অর্থনীতিবিদ লুসি ক্যাসেটস প্রধানমন্ত্রী হোক। কিন্তু ম্যাক্রোঁ সেই ধারণা বাতিল করেন, এই যুক্তি দিয়ে যে তিনি ঝুলন্ত সংসদে আস্থা ভোটে টিকে থাকতে পারবেন না।
শনিবার, অনেক বিক্ষোভকারী ম্যাক্রোঁর (৪৬) উপর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট সময় ০৯:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪