ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

ফ্রান্সে বিসিএফ আয়োজিত ইন্ডিপেন্ডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টের বর্নাঢ্য উদ্বোধন

  • আপডেট সময় ১১:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর উদ্যোগে আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছরপূর্তি’ উপলক্ষে ‘ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’ শুরু হয়েছে রোববার ২০ মার্চ। রাজধানী প্যারিসের উপকন্ঠে ববিনি অঞ্চলে পাশাপাশি দুটো মাঠে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১২ টি দলের মধ্যে নক আউট ফর্মুলার খেলায় ৬টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। দলগুলো হলো, FC Paris, Hoche Power, Young Star, Eleven Warriors, CTG Kings এবং Mogla Bazar. কোয়ার্টার ফাইনাল পর্বে জয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হওয়া দলগুলো হলো, FC Paris, Young Star, Eleven Warriors এবং Mogla Bazar. আগামী ২৭ মার্চ সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় উপস্থিত অতিথিরা খেলা দেখছেন

এর আগে টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিএফ এর সভাপতি এমডি নুর, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, টুর্নামেন্টের অন্যতম স্পন্সর BD Market/BD Boss এর স্বত্বাধিকারী আইয়ুব হাসান, এক্সিকিউটিভ মেম্বার ফারুক শোয়েব, মল্লিক সনি, আশরাফ বাবু প্রমুখ। খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলো। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজমুল কবির, সাধারন সম্পাদক নয়ন মামুন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ এর পুরস্কার পান যথাক্রমে কামরান (এফসি প্যারিস), সুজন(হোশ পাওয়ার), বদরুল(ইয়াং স্টার), হাসান এবং জুনায়েদ(ইলেভেন ওয়ারিয়র্স), সোলিট(চিটাগাং কিংস) ও রানা(মোগলা বাজার)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

ফ্রান্সে বিসিএফ আয়োজিত ইন্ডিপেন্ডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টের বর্নাঢ্য উদ্বোধন

আপডেট সময় ১১:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২