ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ফ্রান্সে মে দিবসের শোভাযাত্রায় মুখোশধারীদের সহিংসতা, আটক ২০০

  • আপডেট সময় ১১:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • ৪৮৬ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্যারিসে মে দিবসের শোভাযাত্রা থেকে সহিংসতার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাবলিক সেক্টরে শ্রমিকদের মর্যাদা পুনর্গঠনের প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন আয়োজিত ওই বিক্ষোভে সহিংসতার ঘটনায় আহত হয়েছে এক পুলিশ সদস্যসহ চারজন। দোকানপাট ভাঙচুর ছাড়াও আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্লাক ব্লকস নামে পরিচিত বামপন্থি এনার্কিস্ট গ্রুপ মুখোশ পরে ওই বিক্ষোভে ঢুকে পড়ে সহিংসতার ঘটনা ঘটায়। মুখোশ পরে বিক্ষোভে অংশ নেওয়ার সমালোচনা করেছে ফ্রান্স সরকার।

ম্যাক্রোঁর পুনর্গঠন পরিকল্পনা নিয়ে ফ্রান্সে সম্প্রতি ব্যাপক অসন্তোষ দেখা যাচ্ছে। তিন মাস ধরে দেশব্যাপী ধর্মঘট করছেন রেল শ্রমিকরা। গত মার্চে তাদের সঙ্গে যোগ দেয় কয়েক হাজার শিক্ষক, নার্সসহ অন্য শ্রমিক। তবে নিজের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। মঙ্গলবার মে দিবসের বিক্ষোভে প্রায় ৫৫ হাজার মানুষ অংশ নেয় বলে দাবি করেছে শ্রমিক ইউনিয়ন। তবে এই সংখ্য ২০ হাজার বলে দাবি দেশটির পুলিশের। ফান্সের পুলিশ বলছে, মুখোশ পরা প্রায় ১২শ’ বিক্ষোভকারী মে দিবসের ওই শোভাযাত্রায় অংশ নিয়েছিল।

কালো রঙের পোশাক পরা বিক্ষোভকারীরা রাস্তার আশপাশের দোকানপাটের কাচ ভাঙচুর ছাড়াও ম্যাকডোনাল্ডসের একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। একটি গাড়ির দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, টিয়ারশেল, স্প্রে ও জলকামান ব্যবহার করে পুলিশ। মুখ ঢেকে অংশ নেওয়ায় বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন ফ্রান্স সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রেভাক্স। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বাস আন্তরিক হলে মুখোশ ছাড়াই বিক্ষোভে অংশ নিতো। মুখ ঢেকে অংশ নেওয়ারা গণতন্ত্রের শত্রু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ফ্রান্সে মে দিবসের শোভাযাত্রায় মুখোশধারীদের সহিংসতা, আটক ২০০

আপডেট সময় ১১:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮