ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ফ্রান্স প্রবাসী সোহেল রানা হত্যাকান্ডের ঘটনায় হত্যাসহ ২টি মামলা দায়ের। প্যারিসে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি চলছে

  • আপডেট সময় ১২:৪১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

ফেরদৌস করিম আখঞ্জী,
ফ্রান্সে ভিনদেশি ৪ ছিনতাইকারীর হাতে বাংলাদেশি যুবক সোহেল রানা হত্যাকান্ডের ঘটনায় থানা দুইটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি ছিনতাইয়ের মামলা । নিহত সোহেল রানার রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। অন্যটি হত্যা মামলা হিসেবে দায়ের করেছে পুলিশ।
এদিকে আগামিকাল শুক্রবার ফ্রান্সে বাংলাদেশ দুতাবাস লিখিতি ভাবে চিঠি দিয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ঘটনার সুষ্ট তদন্ত এবং বিচার দাবি করবে বলে জানিয়েছেন দূতালয় প্রধান খালিদ বিন ওয়ালিদ।
বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসিন্দা ফ্রান্স প্রবাসী সোহেল রানার মৃত্যুতে শোক বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটির সর্বত্র। পাশাপাশি বড় ধরনের প্রতিবাদ সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে পিটিশন দায়ের করার প্রুস্তুতি নিয়েছেন একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত স্তা মেরির কাউন্সিলর রাব্বানী খান।
তার আহবানে ইতিমধ্যে বাংলাদেশি সামাজিক সংগঠন গুলো একাত্মতা ঘোষনা করে প্রতিবাদ সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আজ বৃহস্পতিবার নিহত সোহেল রানার বাসায় গেলে দেখা যায় তার আত্মীয় স্বজন এবং এলাকার মানুষ ভীর করছেন। তবে পরিবার বা আত্মীয় স্বজন এমন কি এলাকার কেউই ক্যামেরার সামনে এই ঘটনার ব্যাপারে বক্তব্য দিতে রাজি নয়।
মুন্সিগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক টি এম রেজা জানান, পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয়েছে নিহত সোহেল রানার লাশ দেশে প্রেরণ করা হবে। তবে আইনী জটিলতার করানে লাশ প্রেরণে একটু বিলম্ব হবে।
উল্লেখ্য, গত শনিবার ভোর রাতে কাজ থেকে বাসায় ফেরার পথে প্যারিসের বাস্তিল এলাকায় ৪ আফ্রিকান ছিনতাইকারী বাংলাদেশি প্রবাসি সোহেল রানাকে মদের বোতল দিয়ে মাথায় উপুর্যুপরি আঘাত করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সকাল ৭ টায় সোহেল রানা মারা যায়। তার মৃত্যুর খবর ফেইসবুকে ছড়িয়ে পড়লে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ফ্রান্স প্রবাসী সোহেল রানা হত্যাকান্ডের ঘটনায় হত্যাসহ ২টি মামলা দায়ের। প্যারিসে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি চলছে

আপডেট সময় ১২:৪১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২