ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল একান্ত সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের স্বার্থে সহযোগিতার আশ্বাস

  • আপডেট সময় ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

আহমেদ জুনেদ ফারহান, প্যারিস
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আনুষ্ঠানিকভাবে ফ্রান্স বিএনপির প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। নির্ধারিত সময়ে প্রতিনিধিদল উপস্থিত হলে মন্ত্রী তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় তিনি ফ্রান্স বিএনপির আয়োজিত নাগরিক সংবর্ধনায় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

ফ্রান্সে অবস্থিত দূতাবাস কার্যালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী দেশের বিভিন্ন সংকটময় ও গুরুত্বপূর্ণ সময়ে ফ্রান্স বিএনপির ভূমিকা ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে মনে করলেই চলবে না; যারা পূর্বে বিভিন্ন সুবিধা ভোগ করেছে কিংবা তাদের সহযোগীরা দলের অভ্যন্তরে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এছাড়াও প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে প্রত্যাশিত সহযোগিতার আশ্বাস দেন এবং দেশে ফিরে সংশ্লিষ্ট বিষয়গুলো সরকারের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে ফ্রান্স বিএনপি ও ফ্রান্স প্রবাসীদের পক্ষ থেকে মন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল একান্ত সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের স্বার্থে সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬