ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ
মোহাম্মদ আলী চৌধুরী আহবায়ক, শাহ যোবায়ের সদস্য সচিব

বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য’র ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

  • আপডেট সময় ০৪:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

দর্পণ রিপোর্ট : ৬ অক্টোবর ২০২৫ বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য (Bangladeshi Nationalist Diaspora Alliance) BNDA এর নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

করে বহিঃ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন,

“প্রবাসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রবাসী দেশপ্রেমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি প্রবাসে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, প্রবাসের তরুণ ও অভিজ্ঞ জাতীয়তাবাদী নেতাদের সমন্বয়ে এই কমিটি ভবিষ্যতে বহিঃ বিশ্বে জাতীয়তাবাদী দলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বৈশ্বিক প্লাটফর্মে আরো শক্তিশালী করতে কাজ করবে।

সংগঠনের সূত্র জানায়, তাদের-
সামাজিক স্লোগান “জাতীয়তাবাদের চেতনায়, প্রবাসীদের ঐক্যে” তাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

তাদের বিশ্বাস- “বাংলাদেশী জাতীয়তাবাদ” শুধু একটি রাজনৈতিক আদর্শ নয়; এটি আমাদের সার্বভৌমত্ব, সাংস্কৃতিক পরিচয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐক্যের মূল ভিত্তি। সেই বিশ্বাস থেকেই আমরা প্রবাসী বাংলাদেশীদেরকে একত্রিত করে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করছি, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা সর্বদা অগ্রাধিকার পাবে।

BNDA-এর মূল লক্ষ্য হলো জাতীয়তাবাদের চেতনায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া, প্রবাসী বাংলাদেশীদের জন্য সমর্থনমূলক উদ্যোগ গ্রহণ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদাকে সমুন্নত রাখা।

তাদের গবেষণা, প্রকাশনা, সাংস্কৃতিক কার্যক্রম, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে তারা তাদের উদ্দেশ্য পূরণে অঙ্গীকারবদ্ধ। একইসাথে তারা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ভাষার সংরক্ষণ এবং প্রবাসী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী রাষ্ট্র গঠনে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

মোহাম্মদ আলী চৌধুরী আহবায়ক, শাহ যোবায়ের সদস্য সচিব

বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য’র ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

আপডেট সময় ০৪:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫