ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব, লন্ডন ২০১৮’ উদযাপন বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় ১০:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
  • ৩৬১ বার পড়া হয়েছে

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)-এর নির্বাহী কমিটির এক পূর্বনির্ধারিত সভা সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে গত ৮ মে পূর্ব লন্ডনে কমার্শিয়াল রোডে অনুষ্ঠিত হয়। এম মোশাহিদ খানের পরিচালনায় সভার আলোচ্যসূচির মধ্যে ছিল ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব, লন্ডন ২০১৮’ উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খানের সঙ্গে আলোচনার ভিত্তিতে, এবং তাদের নির্দেশনা অনুসারে, একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো। সভায় প্রণীত মেলাবিষয়ক পরিকল্পনাটি নিয়ে সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করে, এটি যত তাড়াতাড়ি সম্ভব মন্ত্রণালয়ে পাঠানোর ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় যে, সংগঠনের খরচে দুইজন প্রতিনিধি এ বিষয়ে দেশে পাঠানো হবে। অনুষ্ঠিতব্য মেলাকে সফল করার লক্ষে বিলাতের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের সহ-সভাপতি কাজল রশীদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুল এবং কোষাধ্যক্ষ এ কে আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সভায় নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন – ইসহাক কাজল, কাজল রশীদ, স্মৃতি আজাদ, এম মোসাহিদ খান, এ কে এম আব্দুল্লাহ, আনোয়ার শাহজাহান, ফারুক আহমদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব, লন্ডন ২০১৮’ উদযাপন বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮