ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, বেলজিয়াম ফিফা র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে প্রথম

  • আপডেট সময় ১২:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৩০৭ বার পড়া হয়েছে

ফিফা র‌্যাঙ্কিংয়ে এখন দ্বৈত শাসন। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের র‌্যাঙ্কিং শ্রেষ্ঠত্বে ভাগ বসিয়েছে বেলজিয়াম। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সমান ১৭২৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে দুই ইউরোপিয়ান প্রতিবেশী। ভগ্নাংশের ব্যবধানে কিছুটা এগিয়ে আছে বেলজিয়াম। ওপরে তাই তারাই।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৫ বছরের ইতিহাসে এই প্রথম যৌথভাবে শীর্ষে দুটি দল। এ মাসের উয়েফা নেশনস লিগ ও প্রীতি ম্যাচের ফলের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। ফ্রান্স দুটি ম্যাচের একটি জিতলেও ড্র করেছে অন্যটিতে। অন্যদিকে বেলজিয়ানরা জিতেছে দুটি ম্যাচই।
ফ্রান্স-বেলজিয়ামের পর গত মাসের মতোই তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ক্রোয়েশিয়া ও উরুগুয়ে আছে এরপরই। আর্জেন্টিনা আছে আগের মতোই ১১ নম্বরে। তিন ধাপ এগিয়ে জার্মানি উঠেছে ১২ নম্বরে।

শীর্ষ দশে ইউরোপের জয় জয়কার

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৯৩ নম্বরে উঠেছে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ। সাফের দলগুলোর মধ্যে এক ধাপ করে এগিয়েছে নেপাল (১৬০) ও শ্রীলঙ্কা (১৯৯)। দুই ধাপ এগিয়েছে পাকিস্তান (১৯৯)। তবে চ্যাম্পিয়ন হয়েও এক ধাপ পিছিয়েছে মালদ্বীপ (১৫১), এক ধাপ পিছিয়েছে ভারতও (৯৭)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, বেলজিয়াম ফিফা র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে প্রথম

আপডেট সময় ১২:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮