ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

মাত্র ৯ শতাংশ বৃটিশ মনে করেন ব্রেক্সিট ভালো সিদ্ধান্ত ছিল

  • আপডেট সময় ১২:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ৬০১ বার পড়া হয়েছে

ব্রেক্সিট কী বৃটেনের জন্য ভালো ছিল? একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে, ১০ শতাংশেরও কম বৃটিশ এটা বিশ্বাস করেন। এ নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে থিঙ্ক-ট্যাঙ্ক ‘ইউকে ইন আ চেঞ্জিং ইউরোপ’ বা (ইউকেআইসিই)। সেখানে দেখা গেছে, মাত্র নয় শতাংশ বৃটিশ বলেছেন যে তাদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ সফল হয়েছে। এ খবর দিয়েছে ইন্ডিপেনডেন্ট।

খবরে জানানো হয়েছে, ভবিষ্যতেও কখনও ব্রেক্সিট ভালো কিছু বয়ে আনবে এমন আশা করেন না বেশিরভাগ বৃটিশ। মাত্র ৩০ শতাংশ ব্রেক্সিটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এমনকি যারা ২০১৬ সালে ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন তাদেরও মাত্র ৬১ শতাংশ এখন এর পক্ষে। যদি ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে আবারও গণভোট হয় তাহলে এর পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন ৪৮ শতাংশ বৃটিশ। আর ৩২ শতাংশ জানিয়েছেন, তারা এর বিরুদ্ধে ভোট দেবেন। বাকিরা অনিশ্চয়তা প্রকাশ করেছেন।

ইউকেআইসিই’র পরিচালক আনন্দ মেনন বলেন, এই সমীক্ষার ফলাফল লেবার এবং কনজারভেটিভ উভয় দলের নেতাদের ব্রেক্সিট নীতির ক্ষেত্রে ‘সীমাবদ্ধতার’ চিত্র তুলে ধরেছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক চাইলেই এখন এই ইস্যুটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারছেন না।

কারণ অনেক নেতাই মনে করেন ব্রেক্সিট কাজ করেনি এর জন্য সরকারের অক্ষমতাই দায়ী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

মাত্র ৯ শতাংশ বৃটিশ মনে করেন ব্রেক্সিট ভালো সিদ্ধান্ত ছিল

আপডেট সময় ১২:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩