ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

শিওরখাল ওয়ান কমিউনিটির মানবিক উদ্যোগ: পবিত্র রমজানে ১০০ পরিবারে নগদ সহায়তা

  • আপডেট সময় ১১:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

এসএম হেলাল: মানবতার সেবায় শিওরখাল ওয়ান কমিউনিটি পবিত্র রমজান উপলক্ষে শিওরখাল গ্রামের ১০০টি স্বল্প আয়ের পরিবারের মাঝে ১ লক্ষ টাকা নগদ সহায়তা প্রদান করেছে।
সংগঠনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্তরা
সহায়তার এসব অর্থ সুবিধাভোগী পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে সরাসরি পৌঁছে দেন, যেন তারা সম্মানের সঙ্গে এই সহায়তা গ্রহণ করতে পারেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আয়োজিত এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন গহরপুর জামিয়ার শিক্ষক মাওলানা ইউনুছ খান, প্রবীণ মুরব্বি হাজী রুস্তম আলী, আব্দুল ওয়াহিদ, বালাগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল হেলাল, ব্যবসায়ী আব্দুস শহীদ, যুবনেতা কয়েছ আহমদ, মো. চুনু মিয়া প্রমূখ।

শিওরখাল ওয়ান কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান শুধু সংযমের মাস নয়, এটি দানেরও মাস। এই সময়ে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে প্রতি বছরই সংগঠনটি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে।
এই সহায়তা যেন প্রাপকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় হয়, সে কারণে এবার নগদ অর্থ তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর ফলে তারা ভিড় বা অনিশ্চয়তা এড়িয়ে স্বাচ্ছন্দ্যে সহায়তা গ্রহণ করতে পারেন।
শুধু নগদ সহায়তাই নয়, সংগঠনটি বরাবরই শিওরখাল গ্রামের সার্বিক উন্নয়নে নিয়োজিত রয়েছে। দরিদ্রদের বাসস্থান নির্মাণ, চিকিৎসা সহায়তা, রাস্তা-ঘাট সংস্কারসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে।
প্রবাসীদের মহতী উদ্যোগে গড়ে ওঠা
এই সংগঠন ২০১৯ সালে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক রেজওয়ান আলী কয়েছ নিজের গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে অন্যান্য সম্মানিত প্রবাসীদের সঙ্গে মিলে “শিওরখাল ওয়ান কমিউনিটি” প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি শুধু দান-সহায়তাই নয়, গ্রামের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সাধ্যমত অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

এ দিকে এবারের অর্থ সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের উদ্যোক্তা রেজওয়ান আলী কয়েছ- কমিটির সভাপতি মো. সাজ্জাদ আলী, সহসভাপতি মো. তুরন খান, গিয়াস মিয়া, ফজলু মিয়া, মাওলানা সালেহ ইউসুফ খান, হায়দার আলী, আব্দুল জলিল, কামরুল ইসলাম ও আনোয়ার আলীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সবার জন্য দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য গ্রামবাসীর সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখা। ভবিষ্যতেও শিওরখাল ওয়ান কমিউনিটি মানবতার সেবায় অবিচল থাকবে ইনশাআল্লাহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

শিওরখাল ওয়ান কমিউনিটির মানবিক উদ্যোগ: পবিত্র রমজানে ১০০ পরিবারে নগদ সহায়তা

আপডেট সময় ১১:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫