ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিকঅংশীদারিত্ব কুয়াশার কাব্যপত্র -মেশকাতুন নাহার লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত প্যারিসে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন বিচারাধীন সব মামলা দ্রুত নিষ্পত্তি ও আপোষ-মীমাংসার দাবিতে সিলেটে মানববন্ধন ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম

বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিকঅংশীদারিত্ব

  • আপডেট সময় ১০:৩১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ড. মাহরুফ চৌধুরী : আন্তর্জাতিক সম্পর্কে রাজনৈতিক সৌহার্দ্য, কূটনৈতিক যোগাযোগকিংবা কৌশলগত সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রে-রাষ্ট্রে সম্পর্কেরস্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের ওপর। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উৎপাদনব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলেরসংযোগই অনেক সময় রাজনৈতিক সম্পর্কের চেয়েও গভীর ও দীর্ঘস্থায়ী আন্তঃনির্ভরশীলতা তৈরি করে। আধুনিক আন্তর্জাতিকরাজনৈতিক অর্থনীতির আলোচনায় ক্রমেই স্পষ্ট হচ্ছে যে, কেবলসামরিক বা রাজনৈতিক প্রভাব নয়; বরং অর্থনৈতিক সহযোগিতা, বাজারের সংযোগ, প্রযুক্তির প্রবাহ এবং উৎপাদন নেটওয়ার্কের মধ্যদিয়েই রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে তাকালে এই বাস্তবতাবিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ তাই শুধুকূটনৈতিক সৌহার্দ্যের ওপর নয়, বরং অর্থনৈতিক সহযোগিতাকেকতটা ভারসাম্যপূর্ণ, উৎপাদনশীল ও পারস্পরিক লাভজনকঅংশীদারিত্বে রূপান্তর করা যায়, তার ওপরও নির্ভরশীল।আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক আলোচনায় ‘জটিলআন্তঃনির্ভরশীলতা’ (কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স) ধারণাটি এখানেবিশেষভাবে প্রাসঙ্গিক। এই ধারণা অনুযায়ী, আধুনিক বিশ্বেরাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক শুধু রাজনৈতিক বা সামরিক শক্তির ভিত্তিতেপরিচালিত হয় না; বরং বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের মধ্য দিয়েও পারস্পরিকনির্ভরশীলতা তৈরি হয়। তবে অর্থনৈতিক আন্তঃনির্ভরশীলতা সবসময় রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। বরং তাসহযোগিতার পাশাপাশি নতুন ধরনের নির্ভরশীলতা, দর-কষাকষিএবং কৌশলগত চ্যালেঞ্জও তৈরি করতে পারে। ফলে কোনো দুটি রাষ্ট্রকতটা ঘনিষ্ঠ, তাদের সম্পর্ক কতটা গভীর এবং ভবিষ্যতে সেই সম্পর্ককতটা টেকসই হতে পারে, তা মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচকহলো তাদের বাণিজ্য ও বিনিয়োগের প্রকৃতি।

বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রেও এই বাস্তবতা অত্যন্তগুরুত্বপূর্ণ। গত কয়েক দশকে অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন, বিদ্যুৎ, যোগাযোগ, প্রযুক্তি এবং বাণিজ্যিক বিনিময়ের বিস্তৃত ক্ষেত্র দুই দেশেরসম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। চীন এখন বাংলাদেশেরসবচেয়ে বড় আমদানি উৎস এবং অন্যতম বৃহত্তম বাণিজ্যিকঅংশীদার। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক যতইগুরুত্বপূর্ণ হোক না কেন, বাস্তবতার আলোকে বলা যায়, বাংলাদেশ-চীন সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান, পরিমাপযোগ্য এবং কার্যকর ভিত্তিহলো অর্থনৈতিক সম্পর্ক। এই সহযোগিতা এখন আর দ্বিপাক্ষিকসম্পর্কের কোনো পার্শ্ববর্তী উপাদান নয়; বরং এর অন্যতম কেন্দ্রীয়চালিকাশক্তি। গত দুই দশকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিকবাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশচীন থেকে প্রায় ১৮.৫৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানিকরেছে, বিপরীতে চীনে রপ্তানি করেছে প্রায় ৬৯৪.৫ মিলিয়ন ডলারেরপণ্য। ফলে দুই দেশের পণ্যবাণিজ্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায়১৯.২৫ বিলিয়ন ডলারে। এই পরিসংখ্যান একদিকে বাংলাদেশেরঅর্থনীতিতে চীনের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে, অন্যদিকেদ্বিপাক্ষিক বাণিজ্যের কাঠামোগত ভারসাম্যহীনতাও স্পষ্ট করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, শিল্পসরঞ্জাম, বৈদ্যুতিক পণ্য, রাসায়নিক দ্রব্য, ইস্পাতজাত পণ্য, টেক্সটাইল উপকরণ এবং প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষেত্রে চীনের ভূমিকাঅত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ চীন কেবল বাংলাদেশের ভোগ্যপণ্যেরসরবরাহকারী নয়; বরং বাংলাদেশের উৎপাদনব্যবস্থারও একটিগুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ-চীন সম্পর্কের অর্থনৈতিক ভিত্তি বিশ্লেষণের ক্ষেত্রে একটিগুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতিরপ্রকৃতি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যে বড় ধরনেরভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ চীন থেকে বিপুল পরিমাণ পণ্যআমদানি করলেও রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি উল্লেখযোগ্য। তবে এইঘাটতির প্রকৃতি বিশ্লেষণ না করে কেবল সংখ্যার ভিত্তিতে সিদ্ধান্তেপৌঁছানো বিভ্রান্তিকর হতে পারে। অর্থনৈতিক বিশ্লেষণে সব ধরনেরআমদানিকে নেতিবাচক হিসেবে দেখা হয় না। বিশেষত যখনআমদানি করা পণ্য শিল্প উৎপাদন, অবকাঠামো নির্মাণ এবংরপ্তানিমুখী অর্থনীতিকে সহায়তা করে, তখন তার অর্থনৈতিকতাৎপর্য ভিন্ন হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত বিপুলপরিমাণ সুতা, কাপড়, রাসায়নিক উপকরণ ও যন্ত্রপাতি চীন থেকেআসে, যা পরবর্তী সময়ে প্রক্রিয়াজাত হয়ে বৈশ্বিক বাজারে রপ্তানি হয়। এর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, অবকাঠামো নির্মাণ, টেলিযোগাযোগ, ইলেকট্রনিকস, নির্মাণসামগ্রী, প্রকৌশল শিল্প এবং উৎপাদন খাতেরবহু উপকরণও চীন থেকে আমদানি করা হয়। অর্থাৎ চীন থেকেআমদানিকৃত অনেক উপকরণ সরাসরি বাংলাদেশের উৎপাদনকাঠামোর অংশ হয়ে যায় এবং পরবর্তী সময়ে দেশের রপ্তানি আয়বৃদ্ধিতেও ভূমিকা রাখে। উন্নয়ন অর্থনীতিতে এ ধরনের আমদানিকেপ্রায়ই ‘উৎপাদনশীল আমদানি’ হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণকোরিয়া, চীন ও ভিয়েতনামসহ বহু উদীয়মান অর্থনীতি তাদেরশিল্পায়নের প্রাথমিক পর্যায়ে বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল আমদানি করেছিল। পরবর্তী সময়ে এসবউপকরণ ব্যবহার করেই তারা রপ্তানিমুখী শিল্প অর্থনীতি গড়েতুলেছে।

তবে সব শিল্প-সম্পর্কিত আমদানিই যে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনশীলবা অর্থনৈতিকভাবে লাভজনক, তা মনে করার কারণ নেই। কোনোআমদানি প্রকৃত অর্থে উৎপাদনশীল কি না, তা নির্ভর করে সেইআমদানি থেকে কতটা স্থানীয় মূল্য সংযোজন হচ্ছে, উৎপাদনশীলতাকতটা বাড়ছে এবং শেষ পর্যন্ত তা কতটা রপ্তানি আয়, কর্মসংস্থানকিংবা আমদানি বিকল্প উৎপাদন তৈরি করছে, তার ওপর। একই সঙ্গেদীর্ঘমেয়াদে অতিরিক্ত বাণিজ্য ভারসাম্যহীনতা অর্থনৈতিক সম্পর্কেকাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দিতে পারে। যদি আমদানি দ্রুত বাড়তেথাকে কিন্তু রপ্তানি তুলনামূলকভাবে স্থবির থাকে, তাহলে বৈদেশিকমুদ্রার ওপর চাপ, একক বাজারের ওপর নির্ভরশীলতা এবংঅর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। সুতরাং বাংলাদেশের জন্য চীনেরসঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার মূল প্রশ্ন শুধু বাণিজ্য ঘাটতিকমানো নয়; বরং কীভাবে এই সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ, উৎপাদনশীল এবং পারস্পরিক লাভজনক করা যায়, সেটি নিশ্চিতকরা। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন রপ্তানি বহুমুখীকরণ, চীনাবাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি, যৌথ বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, মূল্য সংযোজনভিত্তিক শিল্প উন্নয়ন এবং আঞ্চলিকউৎপাদন শৃঙ্খলে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো। অর্থনৈতিকসম্পর্ক তখনই টেকসই হয়, যখন তা একমুখী বাণিজ্য থেকে বেরিয়েএসে যৌথ প্রবৃদ্ধি, শিল্প সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিকঅংশীদারিত্বে রূপ নেয়। বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ শক্তিনির্ধারিত হবে মূলত এই রূপান্তর কতটা সফলভাবে ঘটানো যায়, তারওপর।

চীনের অর্থনীতি যত বড়, তার বাজারও তত বিশাল। বিশ্বের অন্যতমবৃহৎ ভোক্তা ও আমদানিকারক বাজার হিসেবে চীন উন্নয়নশীলদেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে। কৃষিপণ্য, সামুদ্রিক পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ, পাটজাত পণ্য, হালকাপ্রকৌশল পণ্য, সিরামিক, প্লাস্টিকজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবংতথ্যপ্রযুক্তি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সুযোগতৈরি হতে পারে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প, চামড়া শিল্প, হিমায়িত মাছ ও সামুদ্রিক পণ্য, পাটভিত্তিক পরিবেশবান্ধব পণ্য এবংকিছু বিশেষায়িত কৃষিপণ্যের ক্ষেত্রে সম্ভাবনা উল্লেখযোগ্য। তবেসম্ভাবনা থাকা আর সেই সম্ভাবনাকে বাণিজ্যিক সাফল্যে রূপান্তরকরা এক বিষয় নয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য শুধুপণ্যের প্রাপ্যতা যথেষ্ট নয়; প্রয়োজন মান, উৎপাদন সক্ষমতা, মূল্যপ্রতিযোগিতা, সরবরাহের ধারাবাহিকতা এবং বাজার সম্পর্কে সুনির্দিষ্টজ্ঞান। তাই বাংলাদেশ-চীন বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটিগুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো চীনের শুল্কমুক্ত বাজার সুবিধা। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চীন তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছেএমন স্বল্পোন্নত দেশগুলোর জন্য ১০০ শতাংশ ট্যারিফ লাইনেশুল্কমুক্ত প্রবেশাধিকার কার্যকর করেছে। বাংলাদেশও এই সুবিধারআওতাভুক্ত। তবে ট্যারিফ কোটার আওতাভুক্ত পণ্যের ক্ষেত্রেনির্ধারিত কোটার সীমার বাইরে একই সুবিধা প্রযোজ্য নয়। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিকসুযোগ। কিন্তু শুধু বাজার উন্মুক্ত হলেই হবে না; সেই সুযোগ কাজেলাগানোর সক্ষমতাও থাকতে হবে। বাস্তবে অনেক উন্নয়নশীল দেশবাজারপ্রবেশের আনুষ্ঠানিক সুযোগ পেলেও পণ্যের মান (কোয়ালিটিঅ্যাসুরেন্স), পরিমাণ, সরবরাহের ধারাবাহিকতা, ব্র্যান্ডিং, সার্টিফিকেশন এবং লজিস্টিকস সমস্যার কারণে সেই সুযোগ পুরোপুরিকাজে লাগাতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রেও এই চ্যালেঞ্জগুলোঅত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতিকাল২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় এই সময়কেরপ্তানি সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করাপ্রয়োজন। তবে শুল্কমুক্ত বাজার সুবিধা স্থায়ী বা সব ধরনের অশুল্কবাধামুক্ত প্রবেশাধিকারের নিশ্চয়তা দেয় না। পণ্যের মান, স্বাস্থ্য ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত, উৎসবিধি (রুলস্ অব অরিজিন), পরীক্ষাগারসনদ এবং অন্যান্য নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে কৃষিও খাদ্যপণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক মান, ট্রেসেবিলিটি এবং স্বাস্থ্যবিধিনিশ্চিত করা অপরিহার্য। ফলে বাংলাদেশের জন্য বাজারপ্রাপ্তিরপাশাপাশি বাজারে প্রবেশের বাস্তব সক্ষমতা তৈরি করাও সমানগুরুত্বপূর্ণ। এখানেই বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদি দুর্বলতা স্পষ্টহয়ে ওঠে। আমরা প্রায়ই বাজারপ্রাপ্তিকে সাফল্য হিসেবে বিবেচনাকরি, কিন্তু বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় মান, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, গবেষণা, প্যাকেজিং, বিপণন এবং রপ্তানি কৌশলনিয়ে তুলনামূলকভাবে কম মনোযোগ দিই। আন্তর্জাতিক বাণিজ্যেসুযোগ সৃষ্টি যেমন গুরুত্বপূর্ণ, সেই সুযোগ ব্যবহার করার সক্ষমতাতৈরি করাও তেমনি গুরুত্বপূর্ণ। উন্নয়ন অর্থনীতিতে একে বলা হয়‘সরবরাহ-দিকের সক্ষমতা’ (সাপ্লাই-সাইড কেপাসিটি)। যদি উৎপাদনধারাবাহিক না হয়, মান আন্তর্জাতিক মানদণ্ডে না পৌঁছায়, সময়মতোসরবরাহ নিশ্চিত করা না যায় এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোপর্যাপ্ত সহায়তা না পায়, তাহলে শুল্ক সুবিধা থেকেও প্রত্যাশিত ফলপাওয়া যায় না। বাংলাদেশের জন্য তাই প্রয়োজন একটি সুপরিকল্পিত‘চীনা বাজারমুখী রপ্তানি কৌশল’। এই কৌশলের মধ্যে থাকতে হবেসম্ভাবনাময় পণ্যের নির্বাচন, মান নিয়ন্ত্রণ অবকাঠামো শক্তিশালীকরা, পরীক্ষাগার ও সার্টিফিকেশন সক্ষমতা বৃদ্ধি, কৃষি ও খাদ্যপণ্যেরট্রেসেবিলিটি ব্যবস্থা গড়ে তোলা, রপ্তানিকারকদের জন্যবাজারসংক্রান্ত তথ্য ও বিপণন সহায়তা প্রদান এবং চীনা বাজারেদীর্ঘমেয়াদি বাণিজ্যিক উপস্থিতি নিশ্চিত করা। ওষুধ শিল্পের ক্ষেত্রেআন্তর্জাতিক মান ও নিয়ন্ত্রক অনুমোদন, চামড়া শিল্পের ক্ষেত্রেপরিবেশসম্মত উৎপাদন ও সার্টিফিকেশন, পাটজাত পণ্যের ক্ষেত্রেপরিবেশবান্ধব বিকল্পের বাজার এবং কৃষি ও সামুদ্রিক পণ্যের ক্ষেত্রেখাদ্য নিরাপত্তা ও সরবরাহের ধারাবাহিকতা বিশেষ গুরুত্ব পাওয়াউচিত। একই সঙ্গে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের বাজার চাহিদা, ভোক্তা আচরণ এবং বাণিজ্যিক বিধিবিধান সম্পর্কে বাংলাদেশেররপ্তানিকারকদের যথাযথ তথ্য ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে হবে।

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হওয়াউচিত বিনিয়োগ এবং যৌথ শিল্পায়ন। আন্তর্জাতিক উন্নয়নঅভিজ্ঞতা দেখায়, যে দেশগুলো শুধু বিদেশি পণ্যের বাজার হিসেবেব্যবহৃত হয়েছে, তারা দীর্ঘমেয়াদে তুলনামূলকভাবে সীমিতঅর্থনৈতিক সুফল পেয়েছে। বিপরীতে যে দেশগুলো বিদেশি বাণিজ্য ও বিনিয়োগকে উৎপাদন, প্রযুক্তি এবং শিল্প সক্ষমতা বৃদ্ধির সঙ্গে যুক্তকরতে পেরেছে, তারাই টেকসই অর্থনৈতিক রূপান্তর ঘটাতে সক্ষমহয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও মূল প্রশ্ন হলো, আমরা কি চীনের সঙ্গেসম্পর্ককে কেবল আমদানি-রপ্তানির পর্যায়ে রাখব, নাকি এটিকেউৎপাদনশীল অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করব? এই প্রশ্নেরউত্তরই আগামী দশকে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রকৃত গভীরতা নির্ধারণকরবে। বাংলাদেশে চীনা বিনিয়োগের বাস্তব অবস্থা এই আলোচনায়বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়নকর্তৃপক্ষের (বিডা) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে চীনের মূল ভূখণ্ড থেকে বেসরকারি প্রত্যক্ষবিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৪.৩৮ বিলিয়ন মার্কিনডলার। একই সময়ে হংকং থেকে বিনিয়োগ এসেছে আরও প্রায় ১৭৩ মিলিয়ন ডলার। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত হংকংসহ চীনাবিনিয়োগের মোট স্থিতি ছিল প্রায় ২.৬৭ বিলিয়ন ডলার। এইপরিসংখ্যান বাংলাদেশের অর্থনীতিতে চীনের বিনিয়োগেরক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে। তবে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধিরপাশাপাশি বিনিয়োগের প্রকৃতি, স্থানীয় অর্থনীতিতে তার অবদানএবং প্রযুক্তিগত সক্ষমতা সৃষ্টির বিষয়গুলোও সমান গুরুত্বের সঙ্গেবিবেচনা করা প্রয়োজন।

বিশ্ব অর্থনীতিতে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হলো উৎপাদনব্যবস্থার পুনর্বিন্যাস। ক্রমবর্ধমান শ্রম ব্যয়, ভূরাজনৈতিক বাস্তবতা, সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণ, আঞ্চলিক উৎপাদন নেটওয়ার্কেরবিস্তার এবং ঝুঁকি হ্রাসের কৌশলের কারণে বহু বহুজাতিক প্রতিষ্ঠাননতুন উৎপাদন কেন্দ্র খুঁজছে। একসময় যে উৎপাদন কার্যক্রম প্রায়সম্পূর্ণভাবে চীনে কেন্দ্রীভূত ছিল, তার একটি অংশ এখন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত ও থাইল্যান্ড ইতোমধ্যে এই পুনর্বিন্যাসেরউল্লেখযোগ্য সুবিধা পেয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশও একটিগুরুত্বপূর্ণ সম্ভাবনার দেশ। বৃহৎ শ্রমশক্তি, প্রতিযোগিতামূলক মজুরি, ক্রমবর্ধমান অবকাঠামো উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবংরপ্তানিমুখী শিল্পের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি অনুকূলভিত্তি তৈরি করেছে। চীনা বিনিয়োগ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিকঅঞ্চলগুলোতে উৎপাদনমুখী শিল্প স্থাপনে ব্যবহৃত হলে তাকর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর, রপ্তানি বৃদ্ধি এবং শিল্পবৈচিত্র্যকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষতইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, যন্ত্রাংশ উৎপাদন, নবায়নযোগ্যজ্বালানি সরঞ্জাম, রাসায়নিক শিল্প, টেক্সটাইল যন্ত্রপাতি, কৃষিপ্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর শিল্পে যৌথ উদ্যোগেরসম্ভাবনা রয়েছে। এই ধরনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকেশুধু বৃহত্তর করবে না; বরং আরও জটিল, বৈচিত্র্যময় এবং উচ্চ মূল্যসংযোজনসম্পন্ন উৎপাদন কাঠামোর দিকে এগিয়ে নিতে পারে। একইসঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, ইউরোপ এবংঅন্যান্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের একটি রপ্তানি প্ল্যাটফর্মহিসেবে ব্যবহার করতে পারে। তবে এর জন্য প্রয়োজন সুস্পষ্টশিল্পনীতি, দক্ষ জনশক্তি, নির্ভরযোগ্য বিদ্যুৎ ও লজিস্টিকস ব্যবস্থা, চুক্তি বাস্তবায়নের সক্ষমতা এবং একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধবপরিবেশ।

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে, বিদেশিবিনিয়োগ এলেই স্বয়ংক্রিয়ভাবে প্রযুক্তি স্থানান্তর ঘটে না। অনেকক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব প্রযুক্তি, ব্যবস্থাপনা এবংসরবরাহ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে। ফলে বিনিয়োগেরঅর্থনৈতিক সুফল স্থানীয় অর্থনীতিতে কতটা ছড়িয়ে পড়ছে, তানির্ভর করে স্থানীয় শিল্পের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের সংযোগ, স্থানীয়সরবরাহকারীদের অংশগ্রহণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিআয়ত্তকরণের সুযোগের ওপর। বাংলাদেশের উচিত চীনা বিনিয়োগআকর্ষণের ক্ষেত্রে শুধু বিনিয়োগের পরিমাণ বা প্রকল্পের সংখ্যাবিবেচনা না করে স্থানীয় মূল্য সংযোজন, কর্মসংস্থান, প্রযুক্তিগতপ্রশিক্ষণ, গবেষণা সহযোগিতা এবং স্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণকেগুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা। আন্তর্জাতিক রাজনৈতিকঅর্থনীতির আলোচনায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়নধারা হলো ‘বাণিজ্যথেকে বিনিয়োগ (ট্রেইড টু ইনভেস্টমেন্ট), বিনিয়োগ থেকে প্রযুক্তি(ইনভেস্টমেন্ট টু টেকনোলজি) এবং প্রযুক্তি থেকে উন্নয়ন(টেকনোলজি টু ডেভলপমেন্ট)’। সফল উন্নয়নশীল রাষ্ট্রগুলোরঅভিজ্ঞতায় দেখা যায়, তারা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বৈশ্বিকঅর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। সেই বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও উৎপাদনসক্ষমতা অর্জন করেছে এবং শেষ পর্যন্ত সেগুলো ব্যবহার করে নিজস্বশিল্প ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছে। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর এবং সাম্প্রতিক সময়ে ভিয়েতনামের অভিজ্ঞতাএই ধারার বিভিন্ন দিক তুলে ধরে। তবে এই রূপান্তর স্বয়ংক্রিয়ভাবেঘটে না। এসব দেশের সাফল্যের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ নয়; বরং সুস্পষ্ট রাষ্ট্রীয় শিল্পনীতি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিআয়ত্তকরণ, গবেষণা এবং রপ্তানিমুখী উৎপাদনের সমন্বিত প্রচেষ্টাগুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের জন্যও এই রূপান্তরমূলকপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি কেবল আমদানি-রপ্তানিরপরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এর সম্ভাবনার একটি বড়অংশ অপূর্ণ থেকে যাবে। বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনপর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, শিল্পসহযোগিতা, দক্ষতা উন্নয়ন, বিশ্ববিদ্যালয়-শিল্প অংশীদারিত্ব এবংমানবসম্পদ উন্নয়ন অর্থনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে স্থান পায়। বিশেষ করে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিগত সক্ষমতা ছাড়া টেকসইউন্নয়ন সম্ভব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় উৎপাদন, রোবটিকস, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি এবং ডিজিটালঅবকাঠামোর মতো ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কেরনতুন দিগন্ত খুলে দিতে পারে। বাংলাদেশ যদি শুধু প্রস্তুত পণ্যআমদানিকারক হয়ে থাকে, তাহলে প্রযুক্তিগত নির্ভরতা বাড়বে; কিন্তুযদি যৌথ উৎপাদন, গবেষণা, প্রযুক্তি আয়ত্তকরণ ও দক্ষতা উন্নয়নেরপথে এগোয়, তাহলে দীর্ঘমেয়াদে নিজস্ব সক্ষমতা তৈরি হবে। এইক্ষেত্রে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানেরমধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা জরুরি। চীনা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়নেরকর্মসূচি চালু করা যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের তরুণপ্রকৌশলী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তাদের জন্য বাস্তবমুখীপ্রশিক্ষণ ও প্রযুক্তি আয়ত্তকরণের সুযোগ সৃষ্টি করতে হবে। বিদেশিপ্রযুক্তি আমদানি করার পাশাপাশি সেই প্রযুক্তি স্থানীয়ভাবেপরিচালনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং নতুন উদ্ভাবনে ব্যবহার করারসক্ষমতা অর্জনই হওয়া উচিত দীর্ঘমেয়াদি লক্ষ্য।

তবে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে সম্ভাবনারপাশাপাশি ঝুঁকি ও নির্ভরশীলতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনাকরতে হবে। বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো এবং জাতীয়অর্থনৈতিক স্বার্থ রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা দেখায়, বিদেশি বিনিয়োগ তখনইসর্বাধিক উপকারী হয়, যখন তা স্থানীয় অর্থনীতির সঙ্গে সংযুক্ত হয়, স্থানীয় সক্ষমতা ও সরবরাহকারী তৈরি করে, জনশক্তির দক্ষতাউন্নয়ন ঘটায় এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ায়। বিনিয়োগ এমন হতেহবে, যা স্থানীয় শিল্পকে শক্তিশালী করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, রপ্তানি সক্ষমতা বাড়াবে এবং অর্থনীতির উৎপাদনশীল ভিত্তিকেসম্প্রসারিত করবে। একই সঙ্গে পরিবেশগত মান, শ্রমিক অধিকার, করনীতি, প্রতিযোগিতা, প্রকল্পের স্বচ্ছতা এবং আর্থিক জবাবদিহিরবিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বাংলাদেশের লক্ষ্যহওয়া উচিত চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা, কিন্তুসেই সম্প্রসারণ যেন নতুন কোনো একমুখী নির্ভরশীলতার কাঠামোতৈরি না করে সে ব্যাপারে সতর্ক থাকা। গুরুত্বপূর্ণ শিল্পের কাঁচামাল, প্রযুক্তি কিংবা যন্ত্রপাতির ক্ষেত্রে একটি দেশের ওপর অতিরিক্তনির্ভরতা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। একইভাবেবিদেশি ঋণ, বিনিয়োগের শর্ত, প্রকল্পের আর্থিক কার্যকারিতা এবংবৈদেশিক মুদ্রার দায় যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। অর্থনৈতিক অংশীদারিত্বের প্রকৃত সাফল্য নির্ভর করবে বাংলাদেশেরনিজস্ব উৎপাদন সক্ষমতা, দর-কষাকষির ক্ষমতা এবং বিকল্প বাজারও সরবরাহ উৎস বজায় রাখার সামর্থ্যের ওপর। চীনের সঙ্গে সম্পর্কগভীর করার পাশাপাশি ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয়ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিকসম্পর্ক সম্প্রসারণ করাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকঅংশীদারিত্বের বহুমুখীকরণ বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা ও আন্তর্জাতিক দর-কষাকষির সক্ষমতা বাড়াবে।

কেবল আমদানিনির্ভর ভোগবাদী অর্থনীতি গড়ে তোলা একটি স্বাধীনদেশের জন্য কোনো দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল হতে পারে না। টেকসইউন্নয়নের জন্য প্রয়োজন উৎপাদনশীল বিনিয়োগ, শিল্প সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ মানবসম্পদের সমন্বিত বিকাশ। বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারিত্বের প্রকৃত সাফল্য তখনইঅর্জিত হবে, যখন এই সম্পর্ক বাংলাদেশের অর্থনীতিকে আরওউৎপাদনমুখী, প্রযুক্তিনির্ভর, বহুমুখী এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলের সঙ্গেগভীরভাবে সংযুক্ত একটি অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তাকরবে। অর্থাৎ লক্ষ্য হওয়া উচিত শুধু বাণিজ্যের পরিমাণ বাড়ানোনয়; বরং এমন একটি অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা, যাবাংলাদেশের দীর্ঘমেয়াদি শিল্পায়ন, প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয়সমৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এই বৃহত্তর অর্থনৈতিকপ্রেক্ষাপটে চীনের প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিককরিডোর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবেবিবেচিত হতে পারে। ২০২৬ সালের জুনে বেইজিংয়ে বাংলাদেশেরপ্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের বৈঠকে এই করিডোরের প্রস্তাবআলোচনায় আসে। প্রস্তাবিত উদ্যোগের মূল লক্ষ্য হলো চীনেরদক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের সঙ্গে মিয়ানমার হয়েবাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করা। এরমাধ্যমে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিকও পরিবহন সংযোগ গড়ে উঠতে পারে। বাংলাদেশের ভৌগোলিকঅবস্থান বিবেচনায় এ ধরনের উদ্যোগ আঞ্চলিক উৎপাদন, বাণিজ্য, পরিবহন এবং লজিস্টিকস ব্যবস্থায় নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।তবে এই প্রস্তাবকে অতীতের বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার(বিসিআইএম) অর্থনৈতিক করিডোরের সঙ্গে এক করে দেখা উচিতনয়। এটা ছিল চার দেশের অংশগ্রহণে একটি বৃহত্তর আঞ্চলিকসংযোগ উদ্যোগ। অন্যদিকে নতুন বাংলাদেশ-মিয়ানমার-চীনকরিডোরের প্রস্তাবের ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামো ভিন্ন। প্রস্তাবিত নতুন সংযোগের একটি সম্ভাব্য পথ চীনের ইউনান প্রদেশেরকুনমিং থেকে মিয়ানমারের রাখাইন অঞ্চলের কিয়াউকফিউ বন্দর হয়েবাংলাদেশের সঙ্গে সমুদ্রপথে সংযোগ স্থাপন।

প্রকৃতপক্ষে এই রুট, পরিবহনব্যবস্থা, বাংলাদেশের কোন বন্দরব্যবহার করা হবে, সম্ভাব্য পণ্য পরিবহনের পরিমাণ এবং অর্থনৈতিককার্যকারিতা কোনোটিই এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। ফলেউদ্যোগটিকে একটি প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ কাঠামোহিসেবে বিবেচনা করাই যথাযথ। এই করিডোর বাস্তবায়িত হলেবাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হতে পারে। প্রথমত, আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন সংযোগ সম্প্রসারিত হলে পণ্যপরিবহনের সময় ও ব্যয় কমানোর সুযোগ সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের বন্দর, সড়ক, রেল, নৌপরিবহন এবং লজিস্টিকস খাতেনতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশেরউৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ারআঞ্চলিক উৎপাদন নেটওয়ার্কের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতেপারে। চতুর্থত, বাংলাদেশের রপ্তানি পণ্য নতুন বাজারে প্রবেশেরসুযোগ পেতে পারে। অর্থাৎ বাংলাদেশকে কেবল একটি ভোক্তা বাজারহিসেবে নয়, বরং উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও রপ্তানিরএকটি সম্ভাবনাময় আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার সুযোগ সৃষ্টি হতেপারে। তবে এই সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক সুফলে রূপান্তর করতেহলে কয়েকটি মৌলিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। মিয়ানমারেরচলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, বিশেষত রাখাইন অঞ্চলেরনিরাপত্তা পরিস্থিতি, এই করিডোরের বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সেখানে চলমান সংঘাত, বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণ এবং আঞ্চলিকনিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় না নিয়ে কোনো দীর্ঘমেয়াদিঅবকাঠামোগত বা বাণিজ্যিক পরিকল্পনা কার্যকর করা সম্ভব নয়। পাশাপাশি প্রকল্পের অর্থায়ন কাঠামো, সম্ভাব্য রুট, পরিবহন ব্যয়, বাণিজ্যিক কার্যকারিতা, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সম্মতি এবংবাস্তবায়নের প্রাতিষ্ঠানিক কাঠামোও সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতেহবে।

বাংলাদেশের উচিত এই প্রস্তাবকে কোনো ভূরাজনৈতিক পক্ষের স্বার্থেরসম্প্রসারণ হিসেবে না দেখে নিজস্ব অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিকসংযোগ এবং জাতীয় নিরাপত্তার আলোকে মূল্যায়ন করা। করিডোরটি কেবল চীনা পণ্য পরিবহনের সুবিধা সৃষ্টি করলেবাংলাদেশের প্রত্যাশিত সুফল সীমিত থাকবে। বরং বাংলাদেশেররপ্তানি পণ্য, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য সমানভাবেকার্যকর বাণিজ্যিক সুযোগ নিশ্চিত করতে হবে। কোন বাংলাদেশিবন্দর ব্যবহার করা হবে, পরিবহন ব্যয় কত হবে, পণ্য পরিবহনেরক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে এবংবিনিয়োগের আর্থিক দায় কীভাবে বণ্টিত হবে এসব প্রশ্নের সুস্পষ্টউত্তর প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট এবং রাখাইন অঞ্চলেরস্থিতিশীলতার বিষয়টিও বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ যদি মিয়ানমারের রাখাইন অঞ্চলেস্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতেপারে, তাহলে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতেওসহায়ক হতে পারে। তবে এই সম্ভাবনাকে বাস্তবসম্মত কূটনৈতিক ও নিরাপত্তাগত মূল্যায়নের ভিত্তিতেই বিবেচনা করতে হবে। এইপ্রেক্ষাপটে বাংলাদেশের জন্য প্রয়োজন একটি সমন্বিত অর্থনৈতিক ও কূটনৈতিক কৌশল। চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার পাশাপাশিভারত, জাপান, আসিয়ান এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিকঅংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ভারসাম্য বজায়রাখতে হবে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্বএশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত করার সম্ভাবনারাখে। এই অবস্থানকে কাজে লাগাতে হলে কোনো একক রাষ্ট্রের ওপরনির্ভর না করে বহুপাক্ষিক অর্থনৈতিক সংযোগ, আঞ্চলিকসহযোগিতা এবং বিকল্প বাণিজ্যিক রুটের সুযোগ কাজে লাগাতে হবে। প্রস্তাবিত করিডোরের সম্ভাবনা মূল্যায়নের সময় বাংলাদেশের উচিতঅর্থনৈতিক লাভ, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবংদীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থকে একই সঙ্গে বিবেচনায় নেওয়া।বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ তাই শুধু দ্বিপাক্ষিকবাণিজ্য বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর জন্য প্রয়োজনএমন একটি সুসমন্বিত নীতি, যা বাণিজ্য সম্প্রসারণ, উৎপাদনশীলবিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় শিল্পের বিকাশ এবং আঞ্চলিকসংযোগকে একই উন্নয়ন কাঠামোর মধ্যে নিয়ে আসবে। বাংলাদেশেরনীতিনির্ধারকদের উচিত চীনা বাজারে রপ্তানি বাড়ানোর জন্যঅগ্রাধিকারভিত্তিক পণ্য নির্বাচন, মান নিয়ন্ত্রণ অবকাঠামোশক্তিশালী করা এবং রপ্তানিকারকদের প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিতকরা। একই সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উৎপাদনমুখীবিনিয়োগ আকর্ষণ, স্থানীয় শিল্পের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের সংযোগ, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং যৌথ গবেষণার সুযোগ বাড়াতে হবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজন, কর্মসংস্থান, পরিবেশগত মান, শ্রমিক অধিকার এবং আর্থিক স্বচ্ছতাকেঅগ্রাধিকার দিতে হবে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রেওএকটি স্বাধীন ও পূর্ণাঙ্গ অর্থনৈতিক, কারিগরি, নিরাপত্তাগত এবংভূরাজনৈতিক সম্ভাব্যতা যাচাই ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াউচিত হবে না।

পরিশেষে বলা যায়, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিকসুসম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার সবচেয়ে বাস্তব ভিত্তি হলোঅর্থনৈতিক সহযোগিতা। তবে এই সহযোগিতার সাফল্য শুধুদ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি কিংবা অবকাঠামোগতবিনিয়োগের ওপর নির্ভর করবে না; বরং তা কতটা বাংলাদেশেরনিজস্ব উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা, রপ্তানি বৈচিত্র্যকরণএবং কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখছে, তার ওপর নির্ভর করবে। চীনের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য হওয়াউচিত একমুখী আমদানিনির্ভরতা নয়; বরং পারস্পরিক স্বার্থ, সমতা, উৎপাদনশীল বিনিয়োগ এবং যৌথ সমৃদ্ধির ভিত্তিতে একটি টেকসইঅর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা। একবিংশ শতাব্দীরপরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় অর্থনৈতিক শক্তিই ক্রমশ কৌশলগতশক্তিতে রূপান্তরিত হচ্ছে। যে রাষ্ট্র উৎপাদন, প্রযুক্তি, বাজার, অবকাঠামো এবং বিনিয়োগের ক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি করতেপারে, সেই রাষ্ট্রই আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তারেসক্ষম হয়। তাই বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারিত হবে এইপ্রশ্নে যে, আমরা বাণিজ্য ও বিনিয়োগকে কেবল অর্থনৈতিক লেনদেনহিসেবে দেখব, নাকি জাতীয় উন্নয়ন, প্রযুক্তিগত রূপান্তর এবংশিল্পায়নের কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারব। প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা, যৌথ শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির সুযোগগুলোকে জাতীয়স্বার্থের আলোকে কাজে লাগাতে পারলে এই অংশীদারিত্ববাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি বাণিজ্যে প্রতিষ্ঠিতহলেও, এর প্রকৃত ভবিষ্যৎ নিহিত রয়েছে পরিকল্পিত বিনিয়োগ, প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, যৌথ উৎপাদন এবং একটি অধিকতরউৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলারদীর্ঘমেয়াদি অভিযাত্রায়।

লেখক: ভিজিটিং ফ্যাকাল্টি, ইউনিভার্সিটিঅব রোহ্যাম্পটন, যুক্তরাজ্য। Email: mahruf@ymail.com

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিকঅংশীদারিত্ব

বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিকঅংশীদারিত্ব

আপডেট সময় ১০:৩১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬