ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ফ্রান্সের সামরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

  • আপডেট সময় ১২:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফেরদৌস করিম আখঞ্জী : ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সের সরকারি কর্মকর্তা, সামরিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের অভিজাত ১৬তম অ্যারোঁদিসমঁর টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং ফ্রান্সে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বক্তব্য দেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, ধারাবাহিক অগ্রগতি, আধুনিকায়ন এবং দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অসামান্য অবদান এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে দেশের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নেও সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখযোগ্য।

রাষ্ট্রদূত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যদের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস ও অর্জন নিয়ে নির্মিত একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, স্বাধীনতার পর বাহিনীর বিকাশ, বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং আধুনিকায়নের চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ-ফ্রান্সের সামরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আপডেট সময় ১২:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬