ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিকঅংশীদারিত্ব কুয়াশার কাব্যপত্র -মেশকাতুন নাহার লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত প্যারিসে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন বিচারাধীন সব মামলা দ্রুত নিষ্পত্তি ও আপোষ-মীমাংসার দাবিতে সিলেটে মানববন্ধন ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম

কুয়াশার কাব্যপত্র -মেশকাতুন নাহার

  • আপডেট সময় ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
কুয়াশা-ঢাকা বনপথে ভোরের পাখি ডাকে,
শিশির-ভেজা ঘাসের বুকে রোদটি হাসে ফাঁকে।
খেজুরের রসে মিঠে ঘ্রাণ  পিঠার মধুর সুর,
শীতের সকাল ডেকে বলে আয় না বহুদূর।
সরিষা-ফুলের হলুদ দেশে প্রজাপতির মেলা,
নদীর বুকে নৌকা ভাসে মুগ্ধ দুপুরবেলা।
বন্ধু মিলে পথে নামি পাহাড়-নদীর টানে,
বন-বীথিকার মুগ্ধ ছবি জাগে মনের গানে।
হিমেল হাওয়ার মৃদু পরশ কাঁপায় তরুর পাতা,
কুয়াশা মাখা পথের বুকে হারায় দিনের খাতা।
রোদ পোহানো উঠোনজুড়ে গল্প জমে কত,
পিঠার ঘ্রাণে সন্ধ্যা নামে আনন্দেরই ক্ষত।
শিশির-লেখা পাতার বুকে মুক্তো ঝরে রাতে,
চাঁদের আলো স্বপ্ন আঁকে  নিঝুম প্রহর সাথে।
শীতের শেষে স্মৃতি জাগে বিষণ্নতার সুরে,
ঋতুর বুকে রয়ে যাবে  কাব্য চিরদিন জুড়ে
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিকঅংশীদারিত্ব

কুয়াশার কাব্যপত্র -মেশকাতুন নাহার

আপডেট সময় ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
কুয়াশা-ঢাকা বনপথে ভোরের পাখি ডাকে,
শিশির-ভেজা ঘাসের বুকে রোদটি হাসে ফাঁকে।
খেজুরের রসে মিঠে ঘ্রাণ  পিঠার মধুর সুর,
শীতের সকাল ডেকে বলে আয় না বহুদূর।
সরিষা-ফুলের হলুদ দেশে প্রজাপতির মেলা,
নদীর বুকে নৌকা ভাসে মুগ্ধ দুপুরবেলা।
বন্ধু মিলে পথে নামি পাহাড়-নদীর টানে,
বন-বীথিকার মুগ্ধ ছবি জাগে মনের গানে।
হিমেল হাওয়ার মৃদু পরশ কাঁপায় তরুর পাতা,
কুয়াশা মাখা পথের বুকে হারায় দিনের খাতা।
রোদ পোহানো উঠোনজুড়ে গল্প জমে কত,
পিঠার ঘ্রাণে সন্ধ্যা নামে আনন্দেরই ক্ষত।
শিশির-লেখা পাতার বুকে মুক্তো ঝরে রাতে,
চাঁদের আলো স্বপ্ন আঁকে  নিঝুম প্রহর সাথে।
শীতের শেষে স্মৃতি জাগে বিষণ্নতার সুরে,
ঋতুর বুকে রয়ে যাবে  কাব্য চিরদিন জুড়ে