ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

মা- রকিবুল ইসলাম

  • আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
মাগো!জননী আমার!
কেমন আছ একলা তুমি অচিন দেশে?
এখন কি তোমার অক্ষি-যুগলে ঘুম নামে তোমার খোকার ঘুম না পাড়িয়ে?
আমি তো এখন নির্ঘুম রাত যাপি!
তোমার কন্ঠে ঘুম পাড়ানি গান না শুনলে ঘুম যে আর আসেনা যে!
মাগো!জননী আমার!
ওপারেও কি তোমার কোন খোকা আছে?
হয়ত আছে!তা না হলে আমায় তুমি ভুলে থাকো কি করে!
মাগো! জননী আমার!
তোমার স্বর্গ ভূমের সেই খোকার মাথায় প্রতি রাতে দাও হাত বুলিয়ে?
মাগো! জননী আমার!
তুমি কি এখনও ডুকরে কেঁদে ওঠ আমি ব্যাথা পেলে?
ভাবি আমি কভু কাঁদো,কভু আবার ওপারের খোকারে নিয়ে থাকো ব্যস্ত।
তোমার কাঁদুনীর অঝোর ধারায় সিক্ত হয় ধরা কভু,আবার শুকালে চোখের জল কভু ভোগে প্রবল খরায়।
মাগো! জননী আমার!
তুমিহীনা আমার কাঁটে না গো বেলা।
তোমারও কি এমন করে বয়ে যায় বেলা!?
মাগো! জননী আমার!
কাঁদে না আর সোনা।
আসছি আমি ভবের মায়া সাঙ্গ করে পেতে তোমার আঁচলের ছায়া।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

মা- রকিবুল ইসলাম

আপডেট সময় ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫