ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

যুক্তরাষ্ট্র মাস্ক পরিধানে শিথিলতা আনছে

  • আপডেট সময় ০১:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃমার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য মহামারি করোনা ভাইরাস ঠেকাতে বাধ্যতামূলকভাবে চালু রাখা মাস্ক পরার বিষয়ে শিথিলতা আনতে শুরু করেছে। একেক করে আধা ডজনের অধিক রাজ্য বলছে তারা মাস্ক ম্যান্ডেট তুলে দিতে চায়। নতুন তালিকায় যোগ হচ্ছে- নিউইয়র্ক, ম্যাসাচুসেটস রোড আয়ল্যান্ড। যদিও আগেই তা বাতিল করেছিল নিউজার্সি, পেনসিলভানিয়া। এবার কানেটিকাটও একই পথে হাঁটছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডের শক্তিশালী ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডব কিছুটা নিয়ন্ত্রণে আসায় মাস্ক পরিধানে বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরিকল্পনা করছেন এসব রাজ্যের গভর্নররা।

এ দিকে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্যের তালিকায় এখনো রয়ে গেছে- নিউইয়র্ক। সেখানকার গভর্নর বলছেন, করোনা প্রতিরোধী টিকা নেওয়া থাকলে চলতি সপ্তাহের পর থেকে অফিস বা বাসা বাড়িতে মাস্ক পরার বিষয়ে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না।

এমনকি ম্যাসাচুসেটসের গভর্নর মনে করেন, স্কুলে মাস্ক পরার বাধ্যবাধকতা নতুন করে আর বাড়ানো হবে না। করোনায় শনাক্তের হার কমে আসার পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যা হ্রাস পাওয়ায় সিদ্ধান্তটি নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে।

অন্য দিকে কোভিড ব্যবস্থাপনা নিয়ে নতুন নির্দেশনা দেওয়ার জন্য জো বাইডেন প্রশাসনের উপর চাপ রয়েছে। যার কারণে বর্তমান করোনা অবস্থায় বিবেচনা করে শিথিলতার কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র? এই নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হোয়াইট হাউসে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের থাবায় এখন পর্যন্ত প্রায় ৫৮ লাখ মানুষ মারা গেছেন। তার মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে নয় লাখ ৩৫ হাজারের বেশি। মার্কিন ভূখণ্ডে ৬৪.২ শতাংশ মানুষ এরই মধ্যে পুরোপুরি কোভিড প্রতিরোধী টিকার আওতায় এসেছে। বর্তমান পরিস্থিতিতে মাস্ক না পরার সিদ্ধান্ত ভালো হবে কি-না এই নিয়ে দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

যুক্তরাষ্ট্র মাস্ক পরিধানে শিথিলতা আনছে

আপডেট সময় ০১:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২