ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাজধানীতে বিএনপির বিক্ষোভ, কয়েকজন আটক

  • আপডেট সময় ১২:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর দেয়া কর্মসূচি অনুযায়ী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। জুমার নামাজের পরপর রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল ফকিরাপুল হয়ে নয়া পল্টনের দিকে আসতে থাকে। এসময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলের শান্তিপূর্ণ মিছিল থেকে আটকের ঘটনা প্রসঙ্গে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, জানমালের নিরাপত্তা দিতে আমরা সবকিছু করছি। বিক্ষোভকারীদের কয়েকজন আবাসিক এলাকায় প্রবেশ করেছিলেন। সে কারণেই আটক করা হয়েছে।
প্রসঙ্গত, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সারাদেশে আজ বিক্ষোভ করবে তার দল।

আজ শুক্রবার জুমার নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শনিবার সারাদেশে সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।
সূত্র- মানবজমিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন

রাজধানীতে বিএনপির বিক্ষোভ, কয়েকজন আটক

আপডেট সময় ১২:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮