ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের এখন শীর্ষ গন্তব্য তুরস্ক সংযমের আয়নায় আত্মার বিচার – মেশকাতুন নাহার অক্ষরের রক্তজবা – মাহবুব শাহজালাল আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী কারিগরি শিক্ষার প্রসার হোক নির্বাচিত সরকারের অন্যতম অগ্রাধিকার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠিত ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন

সালাহর জন্য ১৮০০ কোটি টাকার প্রস্তাব দিতে রাজি ইত্তিহাদ

  • আপডেট সময় ১০:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ৫১৯ বার পড়া হয়েছে

লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর জন্য ১৫০ মিলিয়ন ইউরো বা প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার প্রস্তাব দিতে প্রস্তুত আছে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। গ্রীষ্মকালীন দলবদল শেষ হওয়ার আগেই তাকে দলে ভেড়াতে চায় ক্লাবটি।

আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) শেষ হচ্ছে ইউরোপের গ্রীষ্মকালীন দলবদল। তবে সৌদি আরবের দলবদল চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ইউরোপের দলবদলের সময় শেষ হওয়ার আগেই সালাহকে দলে নিতে মরিয়া হয়ে পড়েছে আল ইত্তিহাদ। সিবিএস স্পোর্টস এমনটাই জানিয়েছে।

এর আগেও সালাহকে কেনার প্রস্তাব দিয়েছিল ইত্তিহাদ। প্রথমে সালাহকে কিনতে ৯০ মিলিয়ন ইউরো অফার করেছিল তারা। তবে তখন লিভারপুল বস জানিয়ে দেন, সালাহকে কোনোনভাবেই বিক্রি করবে না তারা।
মিসরীয় এই তারকাকে দলে ধরে রেখে লিভারপুল গত মৌসুমের হতাশা কাটিয়ে আবারও শীর্ষ লড়াইয়ে ফিরতে চায়।  আল ইত্তিহাদ সালাহকে দলে নিতে ক্ষতিপূরণ বাবদ ২০০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি আছে। সৌদি আরবে যাওয়ার ব্যাপারে সালাহ নিজেও আর্থিক বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।

আসন্ন ক্লাব বিশ্বকাপে ভালো কিছু করার লক্ষ্যে সালাহকে দলে নিতে উঠেপড়ে লেগেছে আল ইত্তিহাদ। আগামী ডিসেম্বরে আল ইত্তিহাদের শহর সৌদি আরবের জেদ্দায় ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

সালাহ ছাড়াও সাবেক রিয়াল মাদ্রিদ ও পিএসজির কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসকে দলে ভিড়িয়ে আল ইত্তিহাদ তাদের রক্ষণভাগকে শক্তিশালী করতে চায়। 
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

সালাহর জন্য ১৮০০ কোটি টাকার প্রস্তাব দিতে রাজি ইত্তিহাদ

আপডেট সময় ১০:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩