ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

সিলেট-কক্সবাজার বিমানের ফ্লাইট চালু হচ্ছে

  • আপডেট সময় ০১:৫৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • ৪৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশপথে অভ্যন্তরীণ রুটে সরকারি-বেসরকারি বিমান সংস্থাগুলো যাত্রীসেবা দিয়ে আসছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। তবে দীর্ঘদিনের এই রীতি ভাঙতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরই অংশ হিসেবে সিলেট থেকে কক্সবাজার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

বিমান সূত্রে জানা গেছে, আকাশপথে আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটের যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সড়কপথে যানজট, ফেরিঘাটে দুর্ভোগ, ট্রেনের টিকিটের সংকট ও নৌপথে নাব্যতা-সংকটের কারণে যাত্রীরা আকাশপথকে বেছে নিচ্ছেন। এ ছাড়া দেশের মানুষের আর্থিক সচ্ছলতা বাড়ায় আকাশপথে টিকিটের চাহিদা বাড়ছে। বিভিন্ন বেসরকারি বিমান সংস্থাও দিন দিন ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। এসব বিষয় চিন্তা করে অভ্যন্তরীণ রুটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফ্লাইট পরিচালনা নিয়েছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, সিলেট-কক্সবাজারে সরাসরি বিমান চলাচলের পরিকল্পনা রয়েছে। তবে কবে নাগাদ এটি কার্যকর হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিমান সূত্রে জানা গেছে, নতুন এয়ারক্রাফট আসার ওপর নতুন করে ফ্লাইট চালুর বিষয়টি নির্ভর করছে। আগামী বছরের প্রথম দিকে বিমান বহরে তিনটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হবে। এসব উড়োজাহাজ দিয়ে আঞ্চলিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বর্তমানে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা ১৩। এ ছাড়া চলতি বছর দুটি ড্রিমলাইনার বিমান বহরে যুক্ত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

সিলেট-কক্সবাজার বিমানের ফ্লাইট চালু হচ্ছে

আপডেট সময় ০১:৫৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯