ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

সোমবার চমক: সিলেট-৩ এ বিএনপির প্রার্থী ঘোষণা

  • আপডেট সময় ০৮:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :দেশের গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে সিলেট-৩ এখন বিএনপির কাছে অন্যতম আলোচিত। কারণ, এই আসনের সঙ্গে যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের বিশেষ সম্পর্ক—তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক ভিটা এখানেই।

দলীয় সূত্র বলছে, লন্ডন প্রবাসী তারেক রহমানের এক ঘনিষ্ঠ মহলের আলোচনায় আগে এগিয়ে ছিলেন তাঁর স্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবীর স্বামী। তবে তিন দফা নিরপেক্ষ জরিপের ফলাফলে পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। তিনটি জরিপেই এক মাঠের প্রার্থীর পক্ষে জোর সমর্থন উঠে আসে।

এর সঙ্গে যোগ হয় একটি বিশেষ সংস্থার একই মতামত, যা চূড়ান্ত সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে বলে জানা গেছে। এমনকি লন্ডনে অবস্থানরত বিএনপির আলোচিত এক প্রবাসী নেতাও প্রায় প্রকাশ্যে ওই প্রার্থীর পক্ষে মতামত জানিয়ে দেন।

সূত্র বলছে, সব দিক বিবেচনায়, তারেক রহমান নাকি এখন কুশিয়ারার ডান পাড়ের’ প্রার্থীকেই বেছে নিচ্ছেন। একাধিক সূত্র এই দাবি সমর্থন করেছে।

তবে অপেক্ষার অবসান ঘটতে পারে আগামী সপ্তাহেই এবং তা হতে পারে সোমবারেই। শেষ মূহুর্তে নাটকীয় কিছু না ঘটলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন এবার যাবে এমন এক উপজেলায়, যেখান থেকে এই প্রতীকে আগে (নিকট অতীতে) কখনও নির্বাচন করেননি।

সূত্র : দক্ষিণ সুরমা,ফ্রান্স ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

সোমবার চমক: সিলেট-৩ এ বিএনপির প্রার্থী ঘোষণা

আপডেট সময় ০৮:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫