ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

স্প্যানের জুমিলা শহরে ঈদ উৎসবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার

  • আপডেট সময় ১১:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

স্পেনের কেন্দ্রীয় সরকার দেশটির মুরসিয়া অঞ্চলের জুমিলা শহরে স্থানীয় প্রশাসনের মুসলিম ধর্মীয় উৎসব সীমিত করার সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছে। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শহরের পৌর পরিষদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করে যেখানে ক্রীড়া কেন্দ্রে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করা হয়। সমালোচকদের মতে, এই পদক্ষেপ মূলত মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতরসহ ঐতিহ্যবাহী উৎসব উদযাপন সীমিত করার উদ্দেশ্যে নেওয়া হয়। প্রস্তাবটি কট্টর-ডানপন্থী ‘ভক্স’ দল ও রক্ষণশীল ‘পপুলার পার্টি’র সমর্থনে পাস হয়। এমনকি বাজেট অনুমোদনের বিনিময় হিসেবেও এই প্রস্তাবের প্রতি সমর্থন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্পেনের অন্তর্ভুক্তি ও অভিবাসন প্রতিমন্ত্রী এলমা স্যানেজ প্রস্তাবটিকে ‘বর্ণবাদী’ উল্লেখ করে বলেন, এটি সংবিধানবিরোধী এবং নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থী। ফলে কেন্দ্রীয় সরকার দ্রুত এই নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেয়।

প্রায় ২৭ হাজার জনসংখ্যার জুমিলা শহরে মুসলিমরা কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরে স্থানীয় ক্রীড়া কেন্দ্রে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মুসলিম সম্প্রদায় ছাড়াও ক্যাথলিক চার্চও অবস্থান নেয় এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান জানায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

স্প্যানের জুমিলা শহরে ঈদ উৎসবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার

আপডেট সময় ১১:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫