ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫

ইসলাম এখন জার্মানির অপরিহার্য অংশ : জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক

  • আপডেট সময় ১২:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
  • ৫৭১ বার পড়া হয়েছে

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়ালার স্টেইনমার বলেছেন, তিনি বিশ্বাস করেন জার্মানিতে ইসলামের একটি অপরিহার্য অংশ রয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহফার গত সপ্তাহে ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর দেশটির প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন। সিহফার বলেন, ইসলাম জার্মানের সঙ্গে যায় না। একই সঙ্গে তিনি কঠোর অভিবাসন নীতি অনুসরণের ঘোষণা দেন ব্যাভারিয়ান খ্রিশ্চিয়ান স্যোসাল ইউনিয়নের এই নেতা। গত মঙ্গলবার জার্মান প্রেসিডেন্ট রাজনীতিবিদদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সংঘাত উস্কে না দিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠির সহাবস্থান নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করুন। তিনি আরো বলেন, আমাদের উচিত জার্মানির সাবেক প্রেসিডেন্ট খ্রিশ্চিয়ান উলফ-এর বক্তব্য গ্রহণ করা। তিনি বলেছিলেন, ইসলাম এখন জার্মানির অংশ। এর আগে গত শুক্রবার জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেন, জার্মানিতে বর্তমানে ৪ মিলিয়ন মুসলিম বসবাস করে। এখানে তারা তাদের ধর্মচর্চা করে। তারা জার্মানিকে লালন করেন তাদের ধর্মাচারের অংশ হিসেবেই। পলিটিকো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত

ইসলাম এখন জার্মানির অপরিহার্য অংশ : জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক

আপডেট সময় ১২:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮