ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের উদ্বেগ

  • আপডেট সময় ১২:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
  • ৩২১ বার পড়া হয়েছে

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘন’ এবং সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ‘দমন পীড়নের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট হেইদি হাউতালা।
শুক্রবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান তিনি।
হেইদি বলেন, “বাংলাদেশে উদ্বেগজনকহারে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সুশীল সমাজের বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে আমি উদ্বিগ্ন।”
৬২ বছর বয়সী ফিনল্যান্ডের এই নারী নেত্রী তৃতীয়বারের মতো ইউরোপীয় পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।
এর আগে ২০০৯ থেকে দুই বছরের জন্য ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির সভাপতি ছিলেন তিনি।
ফিনল্যান্ড পার্লামেন্টের ২০০৯ সাল পর্যন্ত টানা ছয় বছরের জন্য সংসদ সদস্য ছিলেন হেইদি হাউতালা।
বিবৃতিতে তিনি বিরোধী দলের রাজবন্দিদের মৃক্তিরর আহ্বানও জানান।
বিবৃতিতে হেইদি বলেন, “রাজনৈতিক কারণে বিরোধী দলের যেসব নেতাকর্মীদের বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এর আগে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনেও উদ্বেগের কথা উঠে এসেছে। ওই প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, রাজনৈতিক বন্দির ঘটনা, গুমের মতো ঘটনাগুলো তুলে ধরা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের উদ্বেগ

আপডেট সময় ১২:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮