ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

‘ভিক্ষা করে হলেও সাংবাদিকদের বেতন পরিশোধ করুন’

  • আপডেট সময় ১১:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
  • ৪১৮ বার পড়া হয়েছে

ভিক্ষা করে হলেও সাংবাদিকদের বেতন পরিশোধ করতে সংবাদমাধ্যমগুলোর মালিকদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। রবিবার দেশটির সাংবাদিকদের বেতন না দেওয়া সংক্রান্ত এক রিটের শুনানিতে তিনি এমন নির্দেশনা দেন। তিনি বলেন, ‘ভিক্ষা করুন আর ধার করুন, যা-ই করুন না কেন সাংবাদিকদের বেতন পরিশোধ করুন।’
সাংবাদিকদের বেতন না দেওয়ার অভিযোগে দেশটির গণমাধ্যম মালিকদের আদালতে তলব করেন প্রধান বিচারপতি।

রবিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের ‘লে অফ’ দেওয়ার নির্দেশনা স্থগিত করেন আদালত।

সাংবাদকর্মীদের বেতন দেওয়ার বিষয়ে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। সংবাদমাধ্যমগুলোর মালিকদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মাদ আসিফ বাট আদালতকে জানান, যেসব সাংবাদিক তাদের বকেয়া বেতন দেওয়ার দাবি জানাচ্ছেন তাদেরকে সংবাদমাধ্যম অফিসগুলো লে অফ দিচ্ছে। তবে বিচারপতি সাকিব নিসার নির্দেশ দেন যে, কোনও সাংবাদিককে লে অফ দেওয়া যাবে না। আদালতের নিদের্শনা মানতে যেসব প্রতিষ্ঠান ব্যর্থ হবে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। সূত্র: পার্স টুডে, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

‘ভিক্ষা করে হলেও সাংবাদিকদের বেতন পরিশোধ করুন’

আপডেট সময় ১১:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮