ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

ব্রেক্সিটের প্রভাব নিরূপণ ও প্রস্তুতিতে টাওয়ার হ্যামলেটসে কমিশন গঠন

  • আপডেট সময় ১০:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
  • ৪১৩ বার পড়া হয়েছে

টাওয়ার হ্যামলেটসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রভাব নিরূপণ ও প্রস্তুতি গ্রহণে স্থানীয় কাউন্সিল একটি ব্রেক্সিট কমিশন গঠন করেছে। ২৫ জুলাই বুধবার অনুষ্ঠিত কাউন্সিলের কেবিনেট মিটিংয়ে ব্রেক্সিট কমিশন গঠনের কথা জানান নির্বাহী মেয়র জন বিগস।

কমিশন গঠন প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, অর্থনীতি, নাগরিক সমাজ ও পাবলিক সার্ভিস খাতে যারা বিশেষজ্ঞ, তাদেরকে একত্রিত করার পাশাপাশি এই কমিশন বারার বাসিন্দাদের উদ্বেগ ও মতামত শুনবে। কমিশন টাওয়ার হ্যামলেটসে ব্রেক্সিট কেমন প্রভাব ফেলবে তা পরীক্ষা করে দেখবে এবং কিভাবে আমরা আমাদের কমিউনিটিকে সাহায্য করতে পারি, তা নির্ধারণ করবে।

এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কেবিনেট মেম্বার ফর কালচার, আর্টস অ্যান্ড ব্রেক্সিট, কাউন্সিলর আমিনা আলী। এ প্রসঙ্গে কাউন্সিলর আলী বলেন, আমাদের এখানে বসবাসকারী হাজার হাজার ইইউ নাগরিক আমাদের কাছ থেকে পূর্ণ ভরসা পাওয়ার দাবি রাখেন। এছাড়া অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যাদের যথাযথ পরিকল্পনা প্রণয়নে আমাদের সাহায্য দরকার। তাই ব্রেক্সিট কমিশনের গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।

৬ জন স্বতন্ত্র কমিশনার ছাড়াও এই কমিশনে কাউন্সিলর মোহাম্মদ পাপ্পুও দায়িত্ব পালন করবেন। বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় পদে দায়িত্বরতদের মধ্য থেকে ৬ জন কমিশনার নিয়োগ করা হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে শুনানির মাধ্যমে বিশেষজ্ঞদের অভিমত সংগ্রহ করা হবে।

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের প্রতি ৭ জনের মধ্যে এক জন, অর্থাৎ প্রায় ৪১ হাজার লোক এসেছেন ২৭টি ইউরোপীয় দেশ থেকে। এখানে অবস্থিত বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সাপ্লাই চেইন রয়েছে। শুধু ক্যানরি ওয়ার্ফে অবস্থিত ৩৭টি অফিস বিল্ডিংয়ে প্রতি দিন ১২ হাজার নারী-পুরুষ কাজ করে থাকেন। এখানে রয়েছে ৩০০ দোকান, ক্যাফে ও রেস্টুরেন্ট।

বারায় অবস্থিত ১৬ হাজার ৮০০ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ৯৯ শতাংশই হাজারো মানুষের কর্মসংস্থান করে যাচ্ছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, ব্রেক্সিটের কারণে অর্থনীতি, আবাসন, প্রশাসনিক সেবাখাত, পণ্য ও সেবা সরবরাহ, হসপিটালিটি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে চাপ পড়তে পারে। কারণ এসব খাত অনেককাংশেই ইইউভুক্ত দেশগুলোর কর্মীদের ওপর নির্ভরশীল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

ব্রেক্সিটের প্রভাব নিরূপণ ও প্রস্তুতিতে টাওয়ার হ্যামলেটসে কমিশন গঠন

আপডেট সময় ১০:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮