ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ফ্রান্সের ঐতিহাসিক থিম পার্কের পরিষ্কারের দায়িত্ব “কাকের”

  • আপডেট সময় ১০:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১১ বার পড়া হয়েছে

কাক অনেক ক্ষেত্রে ‘ঝাড়ুদার’ পাখি নামে পরিচিত। এবার সেই ‘ঝাড়ুদার’ পাখিকেই বিশেষ প্রশিক্ষণ দিয়ে পার্কের ময়লা পরিষ্কারের জন্য তৈরি করা হচ্ছে। ফ্রান্সের ঐতিহাসিক থিম পার্কের জন্য প্রশিক্ষিত ছ’টি কাককে নিয়োগ করা হবে।

ফ্রান্সের ‘পায় ডু ফউ পার্ক’-এর প্রেসিডেন্ট নিকোলাস ডে ভিলিয়ার্স বলেছেন, শুধুমাত্র পার্ক পরিষ্কার রাখাই এর উদ্দেশ্য নয়, যারা পার্কে ঘুরতে আসেন তাদেরও এটা মনে রাখা প্রয়োজন, পার্কটাকে সুন্দর এবং পরিষ্কার রাখার দায়িত্ব তাদেরও।

ছয়টি কাকের মধ্যে রুকস, ক্যারিয়ন, জ্যাকড এবং র‌্যাভিন প্রজাতির কাক রয়েছে। নিকোলাস জানান, আগামী সপ্তাহ থেকেই কাকের টিম কাজে নেমে পড়বে।

তিনি আরও বলেন, ভিন্ন চার প্রজাতির কাক খুব বুদ্ধিমান এবং তাদের যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেয়া যায় তাহলে তারা মানুষের মতই আচরণ করবে। আমাদের মনের ভাবও বুঝতে পারে। এদের খেলার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ফ্রান্সের ঐতিহাসিক থিম পার্কের পরিষ্কারের দায়িত্ব “কাকের”

আপডেট সময় ১০:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮