ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫ এবার জার্মানিতে বিক্ষোভের ডাক! বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

এবার ম্যাক্রোঁর শিক্ষা নীতির বিরুদ্ধে রাজপথে শিক্ষার্থীরা

  • আপডেট সময় ০৩:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
  • ৪৩৫ বার পড়া হয়েছে

ফ্রান্সে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষাভে নেমেছেন শত শত শিক্ষার্থী। মঙ্গলবার দেশটির রিপাবলিক স্কয়ার ও ডেসকারেট স্ট্রিটে জড়ো হয়ে তারা ম্যাক্রোঁবিরোধী স্লোগান দিতে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবদেন থেকে এই তথ্য জানা যায়।

অর্থনৈতিক সংকট এবং জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে গত ১৭ নভেম্বর থেকে ফ্রান্সে আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে সে আন্দোলন সরকারবিরোধী তথা পুঁজিবাদবিরোধী ‘হলুদ জ্যাকেট’ আন্দোলনে রূপ নেয়। গত কয়েকদিন ধরে আন্দোলনকারীদের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন সংঘর্ষ হয় যার ফলে অন্তত চারজন নিহত এবং শত শত মানুষ আহত হয়। গ্রেফতার করা হয় সহস্রাধিক বিক্ষোভকারীকে।

এরপর মঙ্গলবার হাইস্কুলের শিক্ষার্থীরা ম্যাক্রোঁর শিক্ষানীতির বিরুদ্ধে অবস্থান নেয়। দুই সপ্তাহ আগে থেকেই দেশটি বিভিন্ন শহরে আন্দোলন চালাতে থাকে শিক্ষার্থীরা। তাদের মধ্যে অনেককে হাত বেধে আটক করেছিলো পুলিশ। মঙ্গলবার একই কায়দায় রাজপথে অবস্থান নেয় শিক্সার্থীরা।

গত সপ্তাহের ব্ল্যাক টিউসডে আন্দোলনে প্রায় ৪৫০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ৫ ও ৬ ডিসেম্বর ৭০০ এরও বেশি শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা

এবার ম্যাক্রোঁর শিক্ষা নীতির বিরুদ্ধে রাজপথে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৩:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮