ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

প্যারিস বই মেলায় “ঘুংঘুর” প্যারিস সংখ্যার মোড়ক উন্মোচন

  • আপডেট সময় ১০:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩২৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :সাহিত্যের ছোটোকাগজ ‘ঘুংঘুর’ প্যারিস সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে প্যারিস বইমেলায়। গত ১৭ ফেব্রুয়ারি রবিবার প্যারিসে একুশ উপলক্ষে দিনব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয় । যুব ইউনিয়ন ফ্রান্স কমিটি এবার পঞ্চম বারের মতো এ মেলার আয়োজন করে। ঘুংঘুরের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান আজিজুর রহমান সোহেল, লেখক ও আবৃত্তিশিল্পী কবি রবি শংকর মৈত্রী, কবি মুজাম্মেল হক আরিন্দা, লেখক অলক রোজারি , ছড়াকার লোকমান আহমেদ আপন, যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সভাপতি রমেন্দ্র কুমার চন্দ, সাধারণ সম্পাদক ফাহাদ রিপন, ঘুংঘুর প্যারিস সংখ্যার অতিথি সম্পাদক বদরুজ্জাজামান জামান প্রমুখ।

সূচনা সংখ্যা থেকেই ‘ঘুংঘুর’ শিল্প-সাহিত্যের চলমান কিংবা বিকশিত ধারার ব্যতিক্রমী চিন্তা ও মতামত ব্যক্ত সাহিত্যের বিভিন্ন শাখার লেখনি নিয়ে নিয়মিত প্রকাশ হচ্ছে। ‘ঘুংঘুর’ নিউইয়র্ক কেন্দ্রিক হলেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে বসবাসরত লেখক, পাঠক ও সাহিত্য চিন্তকদের মাঝে সেতু বন্ধন রচনার মাধ্যমে নতুন চিন্তার উন্মেষ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । গত পাঁচ বছর ধরে ঢাকা বইমেলা সংখ্যা ও নিউইয়র্ক বইমেলা সংখ্যা বেরুচ্ছে । ইতোপূর্বে কলকাতা, লন্ডন, জাপান, ও জার্মানি বইমেলা সংখ্যা প্রকাশিত হয়েছে।
এর ধারাবাহিকতায় এবার প্রকাশিত হল ‘ঘুংঘুর’ প্যারিস সংখ্যা । ‘ঘুংঘুরে’র সম্পাদক কবি ও কথাশিল্পী হুমায়ুন কবির এবং প্যারিস সংখ্যার অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ফ্রান্স প্রবাসী কবি বদরুজ্জামান জামান ।
প্রবন্ধ, গল্প,ভ্রমণ কাহিনী, কবিতা ও পুঁথিকবিতাসহ সাহিত্যের সকল শাখার লেখা স্থান পেয়েছে এসংখ্যায় । পরিশুদ্ধ ও মননশীল সাহিত্য চর্চার মাধ্যম হিসাবে ঘুংঘুরের যাত্রা অব্যাহত থাকবে ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

প্যারিস বই মেলায় “ঘুংঘুর” প্যারিস সংখ্যার মোড়ক উন্মোচন

আপডেট সময় ১০:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯