ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের

ফ্রান্সে মুরগীর আক্রমণে মারা গেল শিয়াল শাবক

  • আপডেট সময় ০২:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯
  • ৩৭৪ বার পড়া হয়েছে

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুলের খামারে কিছু মুরগী মিলে একটি ছোট শিয়ালকে মেরে ফেলেছে।

দেশটির ব্রিট্টানিতে একটি মুরগীর খাঁচায় শিয়ালটি ঢুকে পড়লে দরজা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আর তারপরেই ঘটে এই অস্বাভাবিক ঘটনাটি।

ঐ খাঁচায় ৩,০০০ মুরগী ছিল বলে জানা যাচ্ছে।

“এগুলো এদের সহজাত প্রবৃত্তি। তারা ঠোঁট দিয়ে তাকে (শিয়ালটিকে)আক্রমণ করে”, বলেছেন কৃষি বিষয়ক স্কুল গ্রস-চেনের ফার্মিং-এর প্রধান প্যাসকেল ড্যানিয়েল।

পরের দিনে খামারের এক কোণে শিয়ালটির লাশ পাওয়া যায়।

“এটার ঘাড়ে মুরগীর ঠোঁটের আঘাতের চিহ্ন ছিল,” সংবাদ সংস্থা এএফপিকে বলেন মি. ড্যানিয়েল।

পাঁচ একর জমির উপর করা এই খামারে প্রায় ৬,০০০ মুরগীকে প্রাকৃতিক পরিবেশে পালন করা হয়।

এএফপি জানাচ্ছে, দিনের বেলায় খাঁচার দরজা খুলে রাখা হয় যাতে মুরগীগুলো বাইরে ঘুরে-ফিরে বেড়াতে পারে।

ধারণা করা হচ্ছে, সেসময়ই শিয়াল শাবকটি মুরগীর খাঁচায় ঢুকে পরে।

এরপর যখন সয়ংক্রিয় খাঁচাটি বন্ধ হয়ে যায়, তখন পাঁচ-ছয় মাসের এই শিয়াল শাবকটি ভেতরে আটকা পড়ে।

“সম্ভবত এতোগুলো মুরগীর আক্রমণে শিয়ালটি ভয় পেয়ে গিয়েছিল”, ফরাসী স্থানীয় সংবাদপত্র অয়েস্ট ফ্রান্সকে বলেন মি. ড্যানিয়েল।

“তারা (মুরগীগুলো) দলবদ্ধ অবস্থায় খুবই নাছোড়বান্দা হয়ে উঠতে পারে”, তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্সে মুরগীর আক্রমণে মারা গেল শিয়াল শাবক

আপডেট সময় ০২:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯