ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিউজিল্যান্ডে সিজদারত মুসল্লীদের উপর গুলিতে ২ বাংলাদেশিসহ নিহত ৩০

  • আপডেট সময় ০৬:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
  • ৫৭৩ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদসহ দুটি মসজিদে হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ ৩০ জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম সুফিউর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যথা নিশ্চিত করেছেন। আহত অনেক ব্যক্তিকে স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিউজিল্যান্ডের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

এম সুফিউর রহমানের ভাষ্য, আমরা এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হয়েছে বলে শুনেছি। তবে তাঁদের নাম–পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু পাওয়া যায়নি। এ ছাড়া গুলিবর্ষণের ঘটনায় আহত দুই বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। আরও দুজন বাংলাদেশি নিখোঁজ আছেন বলে জানতে পেরেছি।

হাইকমিশনার জানান, হতাহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানতে নিউজিল্যান্ড সরকারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তাঁদের নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমে জানানো হবে। তিনি বলেন, দুটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে এবং কয়েকটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। তাই বিস্তারিত জানাতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে বরে মনে করছি।

নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সেখানকার দূতাবাসের কার্যক্রম পরিচালনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

নিউজিল্যান্ডে সিজদারত মুসল্লীদের উপর গুলিতে ২ বাংলাদেশিসহ নিহত ৩০

আপডেট সময় ০৬:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯