ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

মানবাধিকার কর্মী আইনজীবী শাহ আলম ফারুকের ব্যারিষ্টার ডিগ্রী অর্জন

  • আপডেট সময় ০৮:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন .সিনিয়র প্রতিনিধি: বাংলাদেশের শীর্ষস্হানীয় মানবাধিকার ও আইনগত সহায়তা প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র ( আসক) -এর সাবেক সিনিয়র তদন্ত কর্মকর্তা, লন্ডন ভিত্তিক অনলাইন মিডিয়া সোজা কথা’র সম্পাদক, বর্তমানে লন্ডন প্রবাসী মানবাধিকার কর্মী ও আইনজীবী শাহ আলম ফারুক বার এট ল ডিগ্রী অর্জন করেছেন। গত ২৬ জুলাই মংগলবার লন্ডনের লিংকনস ইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ইংল্যান্ড ও ওয়েলসে আইনী সেবা প্রদানের জন্য ব্যারিস্টার হিসেবে তালিকাভূক্তির সনদ প্রদান করা হয়। সনদ প্রাপ্তির পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাপসনিঊজকে ব্যারিষ্টার শাহ আলম ফারুক বলেন- বাংলাদেশের আইনী কাঠামোতে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া একটা দুরুহ ব্যাপার বটে। মানবাধিকার লংঘনের শিকার বহু মানুষ প্রকৃত অর্থে কোন বিচারই পায় না। মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করে যা দেখেছি তা বর্ণনাতীত। আমার এ অর্জন যাতে সেই সাধারণ হতভাগ্য মানুষের কাজে লাগে তার জন্য আমি বর্তমানের মত ভবিষ্যতেও যথাসাধ্য সক্রিয় থাকবো।

উল্লেখ্য, ব্যারিষ্টার আলম এর আগে ইউকে’র নর্থাম্বরিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মান, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইতিহাসে এমএ ডিগ্রী লাভ করেন। তিনি আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট মি: আল গোরে প্রতিষ্ঠিত ক্লাইমেট রিয়েলিটি নামের সংস্থার একজন ক্লাইমেট লিডার। ব্যক্তিগত জীবনে তিনি নোয়াখালী বারের প্রয়াত বিশিষ্ট আইনজীবী এডভোকেট এম বাদশা আলমের দ্বিতীয় পুত্র এবং নোয়াখালী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপ্যাল আকতারী বেগম ও সুরমা সম্পাদক এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারী শামসুল ইসলাম লিটনের ভাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

মানবাধিকার কর্মী আইনজীবী শাহ আলম ফারুকের ব্যারিষ্টার ডিগ্রী অর্জন

আপডেট সময় ০৮:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২