ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫

ইরানের মধ্যাঞ্চলে পর্বতে বিধ্বস্ত হলো যাত্রীবাহী বিমান

  • আপডেট সময় ০৯:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৮ বার পড়া হয়েছে

মধ্য ইরানের পর্বতাঞ্চলে বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন তাতে অন্তত ৬০ জন যাত্রী ছিলো বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের বেসরকারী সংস্থার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পর এতে থাকা ৬৬ জন আরোহীই নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে।

তেহরান ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ -এর মধ্যে চলাচলকারী বিমানটি ইসফাহান প্রদেশের সেমিরম শহরের কাছে জাগরস পর্বত এলাকায় বিধ্বস্ত হয়।

জরুরি সেবার একজন মুখপাত্র বলছেন, “সব জরুরী সংস্থাকে সতর্কাবস্থায় রাখা হয়েছে”।

খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

হতাহত সম্পর্কেও কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

এটিআর-৭২-৫০০ বিমানটি আসেমান এয়ারলাইন্সের।

স্থানীয় গণমাধ্যমে উঠে আসা খবর অনুযায়ী ৬০জন যাত্রী ছাড়া বিমানটিতে দু’জন নিরাপত্তারক্ষী, দুজন ফ্লাইট সহকারী ছাড়াও পাইলট ও কো-পাইলট ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত

ইরানের মধ্যাঞ্চলে পর্বতে বিধ্বস্ত হলো যাত্রীবাহী বিমান

আপডেট সময় ০৯:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮