ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ লিবিয়া থেকে মৃত্যুপথে ইউরোপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় শীর্ষে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয় যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স-স্পেন সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

বাণিজ্য নীতিতে মতপার্থক্য সত্ত্বেও ম্যাক্রোঁর প্রশংসা করলেন ম্যার্কেল

  • আপডেট সময় ১১:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বাণিজ্য নীতি নিয়ে পার্থক্য থাকার পরও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশংসা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। ইউরোপিয়ান প্রকল্পে সতেজ প্রণোদনা দেওয়ার জন্য ম্যাক্রোঁর প্রাণবন্ততার প্রশংসা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে জার্মানি অল্প পরিমানে করের প্রস্তাব নিয়ে চুক্তির জন্য ইউরোপীয় দেশগুলোকে চাপ দিয়ে আসছে। আর ফ্রান্স বলছে, এসব আমদানির জন্য প্রথমে স্থায়ীভাবে ও নিঃশর্তভাবে কর মওকুফ করার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।

নিয়মিত সাপ্তাহিক বক্তব্যে ম্যার্কেল বলেছেন, ফ্রান্স ও জার্মান সহযোগিতা খুবই ভাল কাজ করছে। তিনি বলেন, ইউরোপিয়ান ঐক্যের সেবা করার জন্য ম্যাক্রোঁ চার্লিমাগনে পুরস্কার জেতার যোগ্য। ম্যার্কেল আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি অনেক প্রাণবন্তভাবে, অনেক আশাবাদীভাবে ইউরোপকে গুরুত্বপূর্ণ প্রেরণা দিয়ে আসছেন’।

ম্যার্কেলের এমন প্রশংসার সত্বেও ইউরো জোনের সংস্কার প্রশ্নে জার্মানির কাছে সামান্য সমর্থনই পেয়েছেন ম্যাক্রোঁ। বাণিজ্য ইস্যুতে ১ জুনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ট্রেড কমিশনার সিসিলিয়া মালমস্ট্রোমকে একটি পরিষ্কার নির্দেশনা দিতে হবে। এজন্য ইইউ মন্ত্রীদের মধ্যকার মতপার্থক্য দূর করতে হবে। ইউরোপের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করারোপের জন্য ১ জুন সময় বেঁধে দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

বাণিজ্য নীতিতে মতপার্থক্য সত্ত্বেও ম্যাক্রোঁর প্রশংসা করলেন ম্যার্কেল

আপডেট সময় ১১:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮