ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

শপথ নিলেন স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী

  • আপডেট সময় ০৬:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • ৩৮৮ বার পড়া হয়েছে

স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসেনে শপথ নিয়েছেন দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার তাকে শপথবাক্য পাঠ করান রাজ ফিলিপ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ নেতা মারিয়ানো রাজয়কে পদচ্যুত করার পর সমাজতান্ত্রিক পেদ্রো শপথ নিলেন। নাস্তিক এই নেতা বাইবেল ও ক্রুশ ছাড়াই শপথ নিয়েছেন যা দেশটির আধুনিক ইতিহাসে প্রথম।

আগামী দুই বছরের জন্য দায়িত্বপালন করবেন তিনি। স্পেনের ছয়টি দলের সমর্থন পেয়েছেন তিনি। এই দলগুলোই দুর্নীতির অভিযোগ রাজয়কে পদচ্যুত করার রায় দিয়েছিল।

পার্লামেন্টে এক চতুর্থাংশ আসন রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। তাই মন্ত্রিসভা গঠন তার জন্য বড় চ্যালেঞ্জ। বিবিসি জানায়, আগামী সপ্তাহেই জানা যাবে কে থাকছেন মন্ত্রিসভায়।

শনিবার মাদ্রিদে রাজভবনে পেদ্রো বলেছেন, সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্বপালন করবেন তিনি। রাজার অনুগত হয়ে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার পরিকল্পনা তার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

শপথ নিলেন স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮