ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা! সৌদি সফরে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট কমে আসছে ইইউর গ্যাস মজুত প্যারিসের দাঙ্গায় মেসির স্মারক জার্সি লুট প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ

জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের সম্ভাব্য প্রার্থী প্রবাসী সাংবাদিক ফারুক নওয়াজ

  • আপডেট সময় ১০:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬৪ বার পড়া হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফারুক নওয়াজ খান সুমন।

সাবেক এ ছাত্রনেতা ও সাংবাদিক নেতা এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ফারুক খান

ফ্রান্স প্রবাসী এ সাংবাদিক বাংলাদেশে অবস্থানকালীন সময়ে কুটনৈতিক সাংবাদিক হিসেবে দৈনিক সংবাদ ও ভোরের কাগজে কাজ করেছেন। এর আগে ২০০৯ সালে বিশ্ব জলবায়ু সম্মেলনে সংবাদ সংগ্রহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন তিনি।

২০১১ সাল থেকে ফ্রান্সে স্থায়ীভাবে অবস্থান করা সাংবাদিক ফারুক নওয়াজ সাংবাদিকতার পাশাপাশি ফ্রান্স আওয়ামী লীগ ও ইউরোপীয়ান আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছেন। পাশাপাশি নিজের লেখনী দিয়ে প্রবাসে বাংলাদেশের অবস্থান ইতিবাচকভাবে তুলে ধরতে ভুমিকা রাখছেন তিনি।
চুনারুঘাটে জন্ম নেয়া এ সাংবাদিক ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। পাশাপাশি জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রেখেছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৌড়ে ফারুক নওয়াজ এগিয়ে থাকবেন বলে এলাকাবাসী মনে করেন।তিনি ইউরোপের বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্স-ভারতে দাঙ্গা-বিক্ষোভ একই সূত্রে গাঁথা!

জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের সম্ভাব্য প্রার্থী প্রবাসী সাংবাদিক ফারুক নওয়াজ

আপডেট সময় ১০:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮