ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭: কে হবেন ম্যাক্রোঁর মধ্যপন্থার উত্তরসূরী? স্লোভাকিয়ায় মাথা ছাড়াই সমাহিত ৭৮টি কঙ্কাল উদ্ধার এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা রোমানিয়ার কাজের ভিসায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ সাড়ে ৮ বছরের কারাদণ্ড স্প্যানিশ ফুটবলারের প্যারিসে হাজারো প্রবাসীর পদচারণায় অনুষ্ঠিত হল বৈশাখী মেলা সেনেগালের বিপক্ষে যেমন হতে পারে ফ্রান্সের একাদশ নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা!

লন্ডনে দুর্বৃত্তের হামলায় সিলেটের যুবক নিহত

  • আপডেট সময় ০৫:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
  • ১৯৪ বার পড়া হয়েছে

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে হিরণ আলী (৩০) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত হিরণ আলীর পৈত্রিক বাড়ি সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামে। পিতার নাম মৃত ইরফান আলী। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

জানা যায়, গত মঙ্গলবার পূর্ব লন্ড‌নের রাত সাড়ে ১০টায় নেলসন স্ট্রিটে ঠিক ঘরের সামনে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পারিবারিক ও বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করার ৪৮ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে খাবার কিনে ঘরে প্রবেশের মুহূর্তে আগে থেকে সেখানে থাকা কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়। লন্ডন পু‌লিশের একজন মুখপাত্র এ বিষয়ে কারও কাছে কোনও তথ্য থাকলে পুলিশকে অবহিত করতে অনুরোধ জানিয়েছেন।‌

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭: কে হবেন ম্যাক্রোঁর মধ্যপন্থার উত্তরসূরী?

লন্ডনে দুর্বৃত্তের হামলায় সিলেটের যুবক নিহত

আপডেট সময় ০৫:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯