ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২ বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স? জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে

আমি পুড়তে ভালবাসি -রকিবুল ইসলাম

  • আপডেট সময় ০৮:৩৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
যেদিন এই ধরাতলে আমার অভিষেক হল,
সেদিন থেকেই সতত কারো না কারো
যন্ত্রণার কারণ হয়েছি।
একটু একটু করে যখন বড় হতে লাগলাম,
কিঞ্চিত বুঝতে শিখলাম, সিদ্ধান্ত নিলাম-
আমার অনলে অন্যকে আর দাহ্য হতে দেব না।
সেদিন হতেই আমি পোড়াতে নয়,পুড়তে ভালবাসি।
নিকটাত্মীয় কেউ যখন জ্বালাতে চায়,তখন তাতে আমি একটু জল ছিটিয়ে দিই,যেন,প্রজ্জ্বলনটা বেশি হয়।
তাতে যদি তাদের মনে একটু হরষের জন্ম নেয়!
এটাই আমি,যে আমি শুধুই পুড়তে ভালবাসি।
বন্ধু-বান্ধব যখন প্রজ্জ্বলিত অগ্নি শিখায় মোরে দাহ করতে চায়, আমি সানন্দে সে অনলে অঙ্গার হতে চাই।
কারণ, আমি পুড়তে ভালবাসি।
প্রিয়ার ভালবাসায় সিক্ত হওয়ার দূর্ভাগ্য(পড়ুন সৌভাগ্য)
কষ্মিণকালেও আমার হয়ে উঠেনি।
অক্ষম,অযোগ্য,অথর্ব ভেবেই তারা সর্বদা দূরে থেকেছে আমার থেকে।
আমিও,চরম পুলকে মেনে নিয়েছি
পরম আরাধ্য বিজয়ের (পড়ুন পরাজয়ের)সে গ্লানিকে,
কারণ,আমি যে পুড়তে ভালবাসি!
আমি পুড়তে ভালবাসি!!
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স

আমি পুড়তে ভালবাসি -রকিবুল ইসলাম

আপডেট সময় ০৮:৩৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫