ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

বাসন্তীর খোঁজে- রকিবুল ইসলাম

  • আপডেট সময় ১২:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে
আজ এতগুলো বসন্ত পার করে এসে এখনো আমি বাসম্তীর খোঁজে।
জীবনের এই পর্যায়ে এসে আমি এখনো নিরাশ!
এখনো হতাশ!এখনো নিঃসঙ্গ, অসহায়,
একাকী একজন দিকহারা নাবিক,পথহারা পথিক।
হারানোর বেদনা আর না পাওয়ার হতাশা এখনো আমাকে কুরে কুরে খায়,তীলে তীলে গ্রাস করে।
সুতীব্র আকাঙ্খার বিপরীতে অপ্রাপ্তির এত দুঃখ আমাকে মর্মাহত করে এখনো ঠিকই পূর্বের ন্যায়।
চারিদিকে নিরাশার ধু ধু বালুচর।
দূর্দশাগ্রস্থ কালের কালো চোরা স্রোতে তলিয়ে গেছি আমি,হারিয়ে গেছি চোরাবালিতে।
এই নশ্বর ধরিত্রীর মিথ্যা মরিচীকা,মিছে মায়া এখন আর আমাকে টানে না।
দুঃখিত!ভুল বললাম,এখনো টানে।
এখনো দেখতে মন চাই চিরচেনা সেই মুখ,সেই অবয়ব,সেই সুখ-স্বপ্ন।
এখনো কোন উদাসী বিকেলের ভেজা ভেজা বাতাসে,গোধূলী বেলার রক্তিম আভায় স্নাত হতে চাই আমার মন,আমার প্রাণ।
আমি এখনো স্বপ্ন দেখি তার হস্তযুগলে শৃঙ্খলিত হয়ে শিশির ভেজা দূর্বা ঘাসের উপরে হাঁটতে।
আমার সমস্ত সত্তা সিক্ত হতে চায় তার ভালবাসার সুশীতল পরশে,বাঁধা পড়তে চাই তার উষ্ণ আলিঙ্গনে।
আমারো পরাণ চাই সেই বিশেষ কাউকে সঙ্গী করে হারিয়ে যেতে কোন দূর অজানায়।
আমারো পরাণ চাই বনানীর মাঝে তার সাথে ঘুরতে,পাখ-পাখালির কূজন শুনতে,
নদীর কূলে তার হাত ধরে হাঁটতে,সাগরের বুকে হারিয়ে যেতে।
আমি জানি,এই সাধ পূরণ হবার নয়।তবে,তবুও স্বপ্ন দেখে আমার অবাধ্য মন- “যদি একদিন,কোনদিন সে আসে ফিরে মোর হৃদয়ে, যদি সুখ আসে পথভুলে।”
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

বাসন্তীর খোঁজে- রকিবুল ইসলাম

আপডেট সময় ১২:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫