ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হকের নেই মাফ – জেবুন্নেছা জেবু

  • আপডেট সময় ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

ভাইয়ে ভাইয়ে হাসি মুখ
ভিতরে  থাকে স্বার্থপরতার সুখ,
চোখে সম্পত্তির লোভ
বোনের ভাগ  চাইলেই দেখায় ক্ষোভ।

পিতা মাতার কষ্টে কাঁদে না মন
চিন্তা শুধু কে নেবে বেশী ধন,
শেয়ালের মতো ভাগের ফাঁদ
লালসা নিয়ে করে আঘাত।

বোন পাবেনা সম্পত্তি  তার
এই কথা বলে যেন শয়তানের চর,
আল্লাহর হুকুম মানে না তারা
ভাই হয়ে ভাই বোনকে ঠকায় যারা।

চুপচাপ করে দলিল কারসাজি
চোখে মুখে  ধোকা  বাজি,
জানে না সে  গিলছে আগুন
ভবিষ্যৎ বংশের ধ্বংসের কারণ।

হক না দিলে পাবেই অভিশাপ
সন্তানরা বহন করবে পিতার  পাপ,
অশান্তি লেগে থাকে জনম ভর
হক দিয়ে দিলেই মিলবে  শান্তির ঘর।

মেরে খাওয়া সম্পত্তিতে আসে না শান্তি
বংশধরের মধ্যে লেগে থাকে চির অশান্তি,
যারটা তাকে দিয়ে দিলে হয় না কলহ
উন্নয়নে ও থাকে সবার সমান আগ্রহ।।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ!

হকের নেই মাফ – জেবুন্নেছা জেবু

আপডেট সময় ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

 

ভাইয়ে ভাইয়ে হাসি মুখ
ভিতরে  থাকে স্বার্থপরতার সুখ,
চোখে সম্পত্তির লোভ
বোনের ভাগ  চাইলেই দেখায় ক্ষোভ।

পিতা মাতার কষ্টে কাঁদে না মন
চিন্তা শুধু কে নেবে বেশী ধন,
শেয়ালের মতো ভাগের ফাঁদ
লালসা নিয়ে করে আঘাত।

বোন পাবেনা সম্পত্তি  তার
এই কথা বলে যেন শয়তানের চর,
আল্লাহর হুকুম মানে না তারা
ভাই হয়ে ভাই বোনকে ঠকায় যারা।

চুপচাপ করে দলিল কারসাজি
চোখে মুখে  ধোকা  বাজি,
জানে না সে  গিলছে আগুন
ভবিষ্যৎ বংশের ধ্বংসের কারণ।

হক না দিলে পাবেই অভিশাপ
সন্তানরা বহন করবে পিতার  পাপ,
অশান্তি লেগে থাকে জনম ভর
হক দিয়ে দিলেই মিলবে  শান্তির ঘর।

মেরে খাওয়া সম্পত্তিতে আসে না শান্তি
বংশধরের মধ্যে লেগে থাকে চির অশান্তি,
যারটা তাকে দিয়ে দিলে হয় না কলহ
উন্নয়নে ও থাকে সবার সমান আগ্রহ।।