ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

পর্তুগালে পোর্তোয় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • আপডেট সময় ০৭:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৪ বার পড়া হয়েছে

রনি মোহাম্মদ (পোর্তো, পর্তুগাল)_পর্তুগালের প্রাচীন রাজধানী পোর্তোয় নানা আয়োজনে একুশ উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, পর্তুগিজ ইস্পাকো টি অ্যাসোসিয়েশন ও পর্তুগিজ সরকারের সহযোগীতায় যৌথভাবে এবারের একুশের আয়োজনে ছিলো ভিন্ন মাত্রা।
একুশের রাত ৮টায় পোর্তো শহরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী এরপর বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও পর্তুগালের ইমিগ্রেশন হাইকমিশনার পেদ্রো কালাদো, পর্তুগিজ স্যোসালিষ্ট পার্টির নেতা ও সাবেক মন্ত্রী ডঃ ম্যানুয়েল পিজারো, এন্তোনিও ফনসেকা সহ পোর্তো সিটির বিভিন্ন জয়ন্তার প্রেসিডেন্ট, পোর্তো ইউনিভার্সিটি সহ পোর্তো শহরের বিভিন্ন পোর্তোগীজ রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর রাতে ৯.৩০ মিনিটে পোর্তো শহরের বিখ্যাত প্যালেসিও এন্তোনিও কমার্শিয়াল দ্যি পোর্তো অডিটোরিয়ামে একুশের বিশেষ আলোচনা ও ডিনার অনুষ্ঠিত হয়। উক্ত একুশের আলোচনা শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাধারন সম্পাদক আব্দুল আলিম বাংলা ভাষার ইতিহাস ও আন্দোলনের পটভূমি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, বায়ান্নর শহীদদের গভীরভাবে স্মরণের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বাংলা ভাষায় পর্তুগিজ ভাষার সংশ্লিষ্টটা নিয়ে আলোচনা করেন। পর্তুগিজ-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা পর্ব শেষ করেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্যে রাখেন পর্তুগালের ইমিগ্রেশন হাইকমিশনার পেদ্রো কালাদো, পোর্তো সিটির বিভিন্ন জয়ন্তার প্রেসিডেন্ট ও পোর্তো ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বিভিন্ন দেশের ৫ জন শিক্ষাথী্। বাংলা ভাষার ইতিহাস ও ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে জানতে ইউনিভির্সিটি অব পোর্তোর শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও স্থানীয় উল্লেখযোগ্য সংখ্যক পর্তুগিজ নাগরিক এবারের একুশে উদযাপনে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

পর্তুগালে পোর্তোয় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট সময় ০৭:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮